শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬, ২৩:৩৪ | অনলাইন সংস্করণ
জ. ই. বুলবুল :

শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা সহ সাংস্কৃতিক অনুস্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে রাজধানীর অভিজাত হোটেল অরনেটে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ।
জি এম কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক, জিসাজের চেয়ারম্যান রেজাবুদ্দৌ দৌলা চৌধুরী, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন খোকন, জিসাজের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক,অনুস্ঠানের সহ -সভাপতি ও সিনিয়র সাংবাদিক জ. ই. বুলবুল, আয়োজক শফিক উদ্দিন আপু, বিশিষ্ট সমাজ সেবিকা লায়ন (পিডিজি) হেলেন এ নাসরিন, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থাপনা করে মানবাধিকার সংগঠন মো. মঞ্জুর হোসে ঈসা। পরে মমাজের বিভিন্ন স্তরের স্ব -স্ব পেশায় বিশেষ অবদানের জন্য কিছু গুণীদের হাতে শের-ই বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড তোলে দেয়া হয়।এর মধ্যে দেশের বীমা শিল্পে বিশেষ অবদানের জন্য ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কো. লিমিটেড পিএলসি উপ-ব্যাবস্হাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস এফসিএ, নারী উদ্যোক্তা হেলেন এ নাসরিন, সফল সংগঠক হিসেবে সাংবাদিক জ. ই. বুলবুল, নারী উদ্যোক্তা সৈয়দা তাজনাহার কাজল, চিকিৎসায় সেবায় ডা,এম এস জহিরুল হক চৌধুরী, স্বাস্হ্য ও সমাজ সেবায় মজিবুর রহমান, শিক্ষায় মহিবুর রহমান চৌধুরী সহ আরো অনেকে।
আলোচনা সভায় বক্তারা শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন নিয়ে বিষদ আলোচনা করেন। তারা বলেন, এ ধরনের আয়োজন করে দেশের স্বরণীয় গুণীদের ভবিষ্যতে আরও বিস্তৃত আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।
আমার বার্তা/জেএইচ
