বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে: নজরুল ইসলাম মঞ্জু
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

খুলনা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নির্বাচনি ট্রেন এখন স্টেশনের খুব কাছে। জাতি যে প্রত্যাশা নিয়ে যাত্রা শুরু করেছিল, সে যাত্রা ইনশাআল্লাহ সফল হতে যাচ্ছে।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পরে এই নির্বাচনকে ঘিরে জাতির প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা অনেক। একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে, নির্বাচনহীন বাংলাদেশে এবারের নির্বাচনে মধ্যে দিয়েই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। জাতীয় সংসদ কার্যকর হবে। সে কারণেই মানুষের অনেক আশা, যেখানে-সেখানে মানুষ তাদের ইচ্ছা ব্যক্ত করছে, তারা আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে, তারা নিজেরাই নেমে আসছে আমাদের মাঝে। জনপ্রিয় দল বিএনপির পাশে মানুষের থাকাই ইঙ্গিত বহন করে যে, বিএনপি জনপ্রিয় দল এবং জনগণের প্রত্যাশা পূরণ বিএনপির পক্ষে সম্ভব। সে কারণেই বিএনপির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে এবং বিএনপিও দায়িত্বশীলভাবে কাজ করার ইচ্ছা ও প্রস্তুতি নিয়েছে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শেখপাড়া বাজার, লোহাপট্টিসহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু এসব কথা বলেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমাদের নেতা তারেক রহমান এবারের নির্বাচনের মধ্যে দিয়ে নতুন যাত্রা শুরু করবেন এবং জনগণকে তৈরি করেছেন, আমাদেরকে তৈরি করেছেন, সম্মিলিত একটি বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে। এই প্রত্যয় নিয়েই আমরা কাজ শুরু করেছি। আমরা আশাবাদী, খুলনা হচ্ছে বিএনপির ঘাঁটি অঞ্চল, যে অঞ্চলের মানুষ বিগত সকল নির্বাচনে বিএনপিকে ভোট দিয়েছে, এবারও তারা বিএনপির ধানের শীষকে ভোট দেবে।
তিনি বলেন, এবার হবে ভোট বিপ্লব, মানুষ ভোট বিপ্লবের মধ্যে দিয়ে বিএনপিকে বিজয়ী করবে। বিজয়ের মধ্যদিয়েই খুলনা নতুন যাত্রা শুরু করবে, সেটা হচ্ছে শিল্পসমৃদ্ধ খুলনা। ব্যাবসাবান্ধব পরিবেশ এবং স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন ও আমাদের তরুণ সমাজের জন্য রয়েছে নতুন ধরনের কর্মসূচি। সেটি হচ্ছে তরুণরা প্রশিক্ষিত হয়ে তাদের বেকারত্ব ঘুচাবে। আইন-শৃঙ্খলার উন্নতি হবে, জনগণ দেখবে যে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে চাঁদাবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, টেন্ডারবাজ থাকবে না ইনশেআল্লাহ। মানুষ স্বাচ্ছন্দ্যে চলতে পারবে, নিরাপদ থাকবে।
এদিন সকাল সাড়ে ১০টায় ২১ নম্বর ওয়ার্ডের জোড়াগেট এলাকায় ওয়ার্ড নির্বাচন কমিটির আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু। বেলা সাড়ে ১১টায় খুলনা বড়বাজার এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও ব্যবসায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
গণসংযোগ ও লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যাপক আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন, হাসানুর রশিদ মিরাজ, মহিবুজ্জামান কচি, একরামুল হক হেলাল, মাহবুব হাসান পিয়ারু, নিয়াজ আহমেদ তুহিন, শামসুজ্জামান চঞ্চল, আসাদুজ্জামান আসাদ, আবু সাঈদ শেখ, মহিউদ্দিন টারজান, রবিউল ইসলাম রবি, শফিকুল ইসলাম শফি, আতিকুর রহমান তিতাস, হাবিবুর রহমান, আকরাম হোসেন খোকন, ওমর ফারুক, নুর ইসলাম, শামীম খান, মনিরুল ইসলাম মাসুম, আলমগীর হোসেন আলম, শরিফুল ইসলাম বাবু প্রমুখ।
আমার বার্তা/এমই
