ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

আইসিইউ সাপোর্টের অভাবে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১২:২৪

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৪ মে) ভোর সোয়া ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশু ওয়ার্ডে তার মৃত্যু হয়। জেলায় চলমান হাম পরিস্থিতির মধ্যে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।

মৃত সামিত জেলার সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের কাটাখালি গ্রামের মফিজুল হকের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ৯৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ৬২ জন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য একজন রোগীকে রেফার্ড করা হয়েছে। এদিকে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন শিশুর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। তার উচ্চমাত্রার জ্বর, শরীরে র‍্যাশ ও তীব্র শ্বাসকষ্ট ছিল। নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশুদের জন্য আইসিইউয়ের সুবিধা না থাকায় অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তা সম্ভব হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে তার মৃত্যু হয়।

এদিকে জেলায় হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। চিকিৎসকরা অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার পাশাপাশি হাম-সদৃশ উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন।

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার বিকেলে হামের উপসর্গ নিয়ে শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। আইসিইউ সাপোর্ট প্রয়োজন ছিল। আমরা তাদের আইসিইউ সুবিধাসম্পন্ন হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম, কিন্তু পরিবারের সামর্থ্য না থাকায় তা সম্ভব হয়নি। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বিআরটিসি বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের

দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

কুমিল্লার দাউদকান্দি এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে তীব্র যানজটের

নরসিংদীতে ৬ পুলিশ সদস্যকে কান ধরে ওঠবস করালেন আ.লীগের নেতাকর্মীরা

নরসিংদীর চরাঞ্চলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন পুলিশের সদস্যরা। এ সময় সাদা

আগে ক্রীড়ামোদিরা কিছু দিতে আসতেন, এখন আসেন নিতে: স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে। বিগত ২০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

মহাকাশভিত্তিক সৌরশক্তির দিকে ঝুঁকছে ইলন মাস্ক

দুর্নীতি বাদ দিলে এনবিআর চরম অলস সংস্থা: ড. ওয়ারেসুল করিম

স্কুলে খাবার মজুত রাখার সুযোগ নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা-সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা

পদ্মাসেতু এবং জনদাবির শক্তি

আইসিইউ সাপোর্টের অভাবে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রীর

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

ঢাকার বাতাস আজ সহনীয়, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

ঈদযাত্রায় ভোগাবে সারাদেশের মহাসড়কের ৯৪ জায়গায়

রামিসা হত্যা : সোহেল ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট দিচ্ছে পুলিশ

সরকারি প্রতিষ্ঠানের ৯ কোটি টাকার মালামাল আত্মসাৎ মামলার আসামি গ্রেফতার

কোরবানীর মাংস কতটুকু খাবেন