ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

সরাইলে ৯ বছরের শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
২৪ মে ২০২৬, ১৫:৩২

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ৯ বছরের এক শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাকশিমুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের তেলিকান্দি এলাকায়।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার বিকাল ৩টার দিকে অভিযুক্ত সহিদ মিয়া শিশুটিকে ফুসলিয়ে নৌকায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। এ সময় ঘটনা কাউকে জানালে শিশুটিকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে অভিযুক্ত নিজেই শিশুটিকে নদীতে গোসল করিয়ে বাড়ির সামনে রেখে যায়। বাড়ি ফেরার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাতেই তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী শিশুটি সরাইল উপজেলার তেলিকান্দা উত্তর পাড়া গ্রামের এক সৌদি প্রবাসীর মেয়ে এবং স্থানীয় একটি মাদ্রাসার মক্তব বিভাগের ছাত্রী বলে জানা গেছে। অভিযুক্ত সহিদ মিয়া পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামের জামাল উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রতন কুমার ঢালী জানান, ভুক্তভোগী শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলমান রয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত বিষয়টি জানা যাবে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভূইয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯-এর মাধ্যমে ধর্ষণের অভিযোগ পেয়ে অভিযুক্তকে ধরতে অভিযান চলছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় পুলিশ দ্রুত অভিযুক্তকে আইনের আওতায় আনার চেষ্টা করছে।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

বগুড়া শহরকে যানজটমুক্ত, দখলমুক্ত ও আধুনিক নগর ব্যবস্থাপনার আওতায় আনতে ফুটপাত দখলমুক্তকরণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

নোয়াখালীর হাতিয়ায় যৌথ অভিযানে ১ টি একনলা বন্দুক ও ২ টি রকেট ফ্লেয়ারসহ একজন কুখ্যাত

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ জন

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ

আইসিইউ সাপোর্টের অভাবে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মো. সামিত (৭) নামে এক শিশুর মৃত্যু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক

রামিসা হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা

নারী ও শিশু নির্যাতনের বিচারহীনতা বন্ধে বিশেষ মনিটরিং সেলের দাবি

সরাইলে ৯ বছরের শিশুকে নৌকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে সিআরপি কর্তৃপক্ষের সৌজন্য সাক্ষাৎ

নেতৃত্ব কেবল নীতিতেই নয়, বাস্তব কর্মকাণ্ডেও প্রতিফলিত হতে হবে: প্রধানমন্ত্রী

বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ কাজে দেবে: জ্যোতি

পাসপোর্টে ‘একসেপ্ট ইসরাইল’ ফেরাসহ যেসব পরিবর্তন আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পাঁচ থেকে সাত দিনের ভেতরে রামিসা হত্যার বিচারকার্য শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সবুজ-আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

দল হিসেবে আ.লীগ নিষিদ্ধে তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আজই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ জন

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়