আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে

এড. এম এ মান্নান এমপি

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ১১:১৯ | অনলাইন সংস্করণ

  জ. ই. বুলবুল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠে ২ জুন দুপুরে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা মুনতাসির মহিউদ্দিন অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। তিনি বলেন, 

আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে।

দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠের অধ্যক্ষ মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সালাউদ্দিন শিশির, সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ, জেলা বিএনপির সদস্য মাসুদুর রহমান মাসুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি এম এ  মান্নান আরো বলেন, বর্তমান সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এখন সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা। তিনি বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী দেশের ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে এবং দেশের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”