ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা শুরু ১২ নভেম্বর

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৩১ | অনলাইন সংস্করণ

  ময়মনসিংহ প্রতিনিধি

এবারও হচ্ছে ময়মনসিংহে বিভাগীয় ইসলামী বইমেলা আয়োজন করতে যাচ্ছে সীরাতকেন্দ্র। ১২-২১ নভেম্বর ১০ দিনব্যাপী এ মেলা আয়োজন তথ্য জানিয়েছেন সীরাতকেন্দ্রের সাধারণ সম্পাদক মাওলানা আমীর ইবনে আহমাদ। 

১৪ অক্টোবর ২০২৬ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

সীরাতকেন্দ্র- এর আয়োজনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ বিভাগীয় ইসলামি বইমেলা ২০২৬।

সীরাতকেন্দ্রের সাধারণ সম্পাদক মাওলানা আমীর ইবনে আহমাদ দৈনিক আমার বার্তাকে বলেন, আগামী ১২-২১ নভেম্বর ১০ দিনব্যাপী ইসলামী বই মেলা চলবে ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে।  প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৯টা পর্যন্ত মেলার গেট খোলা থাকবে।
তিনি বলেন, নারীদের জন্যও এ মেলা উন্মুক্ত থাকবে। থাকবে নারী প্রহরও।  ইতোমধ্যেই ৬০টিরও বেশি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণের বিষয়ে সম্মতি জানিয়েছে।  

মেলা বাস্তবায়ন কমিটির বৈঠক মঙ্গলবার একটি হল রুমে অনুষ্ঠিত হয়। 

বৈঠকে শিক্ষাবিদ, ইমাম, আলেম, খতিব, লেখক, সমাজসেবক, ব্যবসায়ীসহ নানা শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করে। মেলা সফলভাবে বাস্তবায়নে তারা গুরুত্বপূর্ণ পরামর্শ ও মতামত প্রদান করেছেন বলে জানা গেছে।