বাউলশিল্পী নূরে আলম সরকার স্মৃতি স্মরণীর নতুন কমিটি গঠন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ১৮:৩৫ | অনলাইন সংস্করণ

  মোঃদেলোয়ার হোসেন

কুমিল্লার বাঙ্গরা উপজেলার শ্রীকাইল গ্রামের প্রয়াত বাউলশিল্পী, সুরকার ও গীতিকার নূরে আলম সরকারের স্মৃতি সংরক্ষণ এবং তাঁর গান প্রচারের লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ জাতীয় বাউল সমিতি ফাউন্ডেশনের মিরপুর-১ কার্যালয় থেকে কমিটির নাম ঘোষণা করা হয়।

কমিটিতে প্রতিষ্ঠাতা সভাপতি হয়েছেন হোমনা উপজেলার গিয়াস উদ্দিন সরকার সিঙ্গাপুরি এবং সাধারণ সম্পাদক হয়েছেন কুয়েতপ্রবাসী মাসুদ সরকার। কার্যকরী সভাপতি হয়েছেন ডা. খাস্তগীর সরকার।

উপদেষ্টা হিসেবে রয়েছেন প্রয়াত নূরে আলম সরকারের বড় ভাই সিঙ্গাপুরপ্রবাসী মো. হুমায়ুন কবির (ইমাম), পীরজাদা মোস্তাফিজুর রহমান সানু শাহ্ ও বাউলশিল্পী লতিফ সরকার।

কমিটির সিনিয়র সহসভাপতি ইউসুফ সরকার রনি। সহসভাপতি হয়েছেন মো. আবুল বাশার (এটিএম), বিজয় দাশ (বাউলশিল্পী),  গিতিকার এস এম শান্ত পাগলা, গিতিকার পাগল আজমুল, সুমন সরকার ও নুরে আলম।

সহসাধারণ সম্পাদক হয়েছেন সোহাগ সরকার, ইয়াসিন আহমেদ, আকাশ দেওয়ান, হাসান সরকার ও মহসিন বেপারি। সাংগঠনিক সম্পাদক মঞ্জুর হাসান নীরব এবং সহসাংগঠনিক সম্পাদক সাজু পাগলা, রবি সরকার, মামুন মিয়া (বাচ্চু) ও রাকিবুল হাসান। কোষাধ্যক্ষ হয়েছেন বাউল শিল্পীপরদেশী কামাল সরকার।

এ ছাড়া সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক আলাউদ্দিন আকাশ, প্রচার সম্পাদক নুরে জাকির সরকার এবং সহপ্রচার সম্পাদক শাহ পরান, রমিজ পাগলা, জাকির পাগলা ও ইমন পাগলা। তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরে রহমান সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক রবি পাগলা, সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আলী এবং দপ্তর সম্পাদক টুটুল চন্দ্র ভৌমিক।

নবগঠিত কমিটির নেতারা জানান, নূরে আলম সরকার ছিলেন তরুণদের প্রিয় বাউল কবি, সুরকার ও গীতিকার। তাঁর গান ও সৃষ্টিকর্ম দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মের কাছে তাঁর কালজয়ী গান তুলে ধরাই কমিটির অন্যতম লক্ষ্য। একই সঙ্গে বাংলাদেশের লোকজ ঐতিহ্য ও নিজস্ব সংগীত-সংস্কৃতি সংরক্ষণেও তাঁরা কাজ করতে চান। তারা আরও জানান, প্রতিবছরের মতো এবারও নূরে আলম সরকারের মৃত্যুবার্ষিকী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি তাঁর নামে একটি সংগীত একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

নূরে আলম সরকারের স্মৃতি ও সৃষ্টিকর্ম সংরক্ষণের পাশাপাশি সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন কমিটির সকল নুরু প্রেমিকরা