পুরুষ দেখলেই এখন ভয়ে শরীর কাঁপতে শুরু করে: রিয়া চক্রবর্তী

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

২০২০ সালে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই বদলে গিয়েছিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবন। বারবার কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল তাকে। এমনকি সংশোধনাগারেও থাকতে হয়েছিল এক মাস। ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। সুশান্ত সিংয়ের অস্বাভাবিক মৃত্যুর পর লাগাতার ঘর আর আদালতে ছুটতে হয়েছে তাকে। অবশেষে গত বছর সেই ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন রিয়া। কিন্তু অভিনেত্রীর কেবলই মনে হতো— এই পৃথিবীটা বাসযোগ্য নয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই কথাই জানিয়েছেন অভিনেত্রী।

সুশান্তের মৃত্যু ঘিরে বিতর্কে রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে পড়েছিল। বিষয়টি তার অভিনয়জীবনে যথেষ্ট প্রভাব ফেলেছিল। এমনকি অভিনেত্রী দূরে সরে গিয়েছিলেন রোল-ক্যামেরা আর অ্যাকশন জগৎ থেকে। দীর্ঘ ছয় বছর পর অভিনয়জীবনে ফিরছেন তিনি। 

আজকাল তিনি ‘ট্রোল্ড’ না হলেও মনে হয় সব ঠিক কাজ করছেন তো? সুশান্তের মৃত্যুর পর তার জেল যাওয়ার দৃশ্য টেলিভিশনের পর্দায় বসে দেখেছিলেন কোটি কোটি মানুষ। রিয়ার আক্ষেপ, সেসব মানুষের মধ্যে ১ কোটি মানুষও যদি তার আদালত থেকে ক্লিনচিট পাওয়ার অর্থটা বুঝত। যদিও জেলে যাওয়ার পর থেকে কিছু ভয় মনের মধ্যে বসে গেছে তার বলে জানিয়েছেন অভিনেত্রী। 

রিয়া চক্রবর্তী বলেন, জেল থেকে ফেরার পর মনে হতো পৃথিবীটা বাসযোগ্য নয়, বাইরে বেরোতে ইচ্ছা করত না। দরজা খুলে কোনো পুরুষকে দেখলেই নানা খারাপ চিন্তায় হাত-পা কাঁপে এখনো। অদ্ভুত একটা অনুভূতি হয়।


আমার বার্তা/এমই