ই-পেপার বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩

বাতিল হচ্ছে কয়েকটি ইকোনোমিক জোন: রিজওয়ানা হাসান

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৪:২৪
আপডেট  : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২৪

বনায়ন রক্ষায় দেশের উপকূল এলাকা থেকে কয়েকটি অর্থনৈতিক অঞ্চল (ইকোনোমিক জোন) বাতিলের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বন ভবনে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

রিজওয়ানা বলেন, ‘সব উপকূলে ইকোনোমিক জোন জরুরি নয় বরং বনও লাগবে। তাই কিছু ইকোনোমিক জোন বাতিলের প্রক্রিয়ায় নেমেছি।’

প্রাণী রক্ষায় ফেসবুকে কে আগে পোস্ট দিলো সেই প্রতিযোগিতায় লিপ্ত হলে বন্যপ্রাণী রক্ষার আসল এজেন্ডা বাস্তবায়ন হবে না উল্লেখ করে তিনি বলেন, ‘নতুন প্রজন্ম বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে এসেছে এটিই বড় স্বার্থকতা। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর চেয়ে রক্ষা এখন জরুরি।’

৬৪ জেলায় ৬৪ জন বন্যপ্রাণীকর্মীকে স্বীকৃতি দেয়ার কথা জানিয়ে উপদেষ্টা বলেন, ‘এতে করে অন্যরা বন্যপ্রাণী রক্ষায় উৎসাহিত হবে। জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বন্যপ্রাণী ইউনিট’ খুলবে। অনুমোদন এরইমধ্যে দিয়ে দিয়েছে। বন্যপ্রাণী ট্রাস্ট ফান্ডও হচ্ছে।’

ওয়াইল্ড লাইফ ক্রাইম নিয়ে কাজ করতে গত এক বছর বন বিভাগ অনেক তৎপর ছিল জানিয়ে তিনি বেলন, ‘চলনবিলকে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে কোন কোন স্থাপনার কারণে পানি কমে যাচ্ছে সেটি নিয়ে কাজ করছি। তারপর অপসারণের কাজ করবো।’

জগই বিলসহ ছয়টি নতুন এলাকা সংরক্ষিত ঘোষণার প্রায় দ্বারপ্রান্তে চলে এসেছেন বলেও জানান রিজওয়ানা। তিনি বলেন, ‘ওখানে অন্যান্য সরকারি সংস্থা থাকায় তাদের মতামত নিতে হবে।’

বনের একটা প্রাণীর বিপদে পাশে দাঁড়ানোই নিস্বার্থ ভালোবাসা উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘মেছাবিড়ালকে উদ্ধার করে বনে ছেড়ে দেয়া হচ্ছে। বন্দিকে উদ্ধার করা হচ্ছে- এর মানে বাংলাদেশ এখন প্রাণীদের রক্ষা ও উদ্ধারে তৎপর।’

আমার বার্তা/এল/এমই

১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে ঘিরে আইনশৃঙ্খলা

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর আয়োজিত গণভোটকে সামনে রেখে সার্বিক

নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের

৩০০ আসনেই নির্বাচন, মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু

আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০টি সংসদীয় আসনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টসে হেরে ব্যাটিংয়ে রাজশাহী, একাদশে উইলিয়ামসন

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. আবু সাইয়িদ

১২ ফেব্রুয়ারি কোথাও যেন কোনো গলদ না থাকে: প্রধান উপদেষ্টা

ডিএসইর খাতভিত্তিক শ্রেণিবিন্যাস আন্তর্জাতিক মানে উন্নীত করার দাবি

এ পর্যন্ত সোনার ভরি ছাড়াল ২ লাখ ৪৪ হাজার

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে: প্রধান উপদেষ্টা

নির্বাচনের ফলাফল ঘোষণায় কিছুটা দেরি হতে পারে: প্রেস সচিব

ফের দরপতনে রয়েছে শেয়ারবাজার

বগুড়ায় ভোটাধিকার প্রয়োগে নিবন্ধন করেছে ৭৮ কারাবন্দি

নেতাকে তুষ্ট করে প্রমোশনের সিস্টেম ভাঙতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে

বাংলাদেশকে ক্রিকেটে নিষিদ্ধ করতে পিটিশন, দিল্লি হাইকোর্টে খারিজ

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের বিক্ষোভ

ইংরেজি মানেই কি আতঙ্ক নাকি সম্ভাবনা

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু

ইবির ডেবেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রবীণ বিদায়

চ্যাটজিপিটিতে বয়স শনাক্তের ফিচার চালু

সুশাসনের অভাবে ব্যাংকিং খাত থেকে ৩ লাখ কোটি টাকা বেরিয়ে গেছে: গভর্নর

৩০০ আসনেই নির্বাচন, মধ্যরাত থেকে ব্যালট পেপার ছাপা শুরু

ময়মনসিংহের মুক্তাগাছায় বাসাবাড়িতে ঢুকে হত্যা

বাংলাদেশে অটোমোটিভ শিল্পের ভবিষ্যৎ নিয়ে বৈঠক