তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর অভিযানে আটক ১৭৭৪ জন

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৩ | অনলাইন সংস্করণ

  ‌‌আমার বার্তা অনলাইন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সেনাবাহিনীর যৌথ অভিযানে সর্বমোট ১৭৭৪ জনকে আটক করা হয়েছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর যৌথ অভিযানে ১৭৯টি অস্ত্র ও ১৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ সময়ে আটক করা হয়েছে ১,৭৭৪ জনকে।