শাহবাজ-মোদিকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ সার্কভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হতে পারে নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে।
বিএনপি শীর্ষ পর্যায়ের একজন নেতা বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এই শপথ অনুষ্ঠানের আয়োজন করবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তবে বিএনপির পক্ষ থেকে অতিথিদের বিষয়ে ইঙ্গিত দেওয়া হয়েছে।
নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামী ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ শনিবার সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধমকে এ তথ্য জানিয়েছেন।
অবশ্য মন্ত্রী পরিষদের শপথের দিনক্ষণ এবং অতিথি তালিকা এখনো চূড়ান্ত করা হয়নি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াতে ইসলামী। - বিবিসি বাংলা
আমার বার্তা/এমই
