সংবিধান সংস্কার পরিষদে শপথ নিল জামায়াত, চলে গেলেন রুমিন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিলেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। শপথ পড়ালেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।
সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিতরা। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে এই অনুষ্ঠান চলছে।
শপথের আগে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। শপথ পড়াচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজ সকালে বলেছিলেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।
আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছিলেন, দুপুর ১২টায় জামায়াতের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত ছিল। তাঁরা সেখানে যাবেন।
