ডিএমপির ডিসি মিডিয়া থেকে লালবাগের উপ-কমিশনার হলেন তালেবুর রহমান
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১৭:৪৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ (এমঅ্যান্ডপিআর) বিভাগ থেকে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) বিকালে ডিএমপি সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানানো হয়।
স্বাক্ষরিত আদেশে বলা হয়, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমানকে লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পাশে উল্লেখিত স্থানে পদায়ন করা হলো। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
আমার বার্তা/এমই
