জাতীয় পে-স্কেল ২০২৬-এর আলোকে বিএমইউতে অটোমেশন পদ্ধতিতে বেতন নির্ধারণ কার্যক্রমের শুভ উদ্বোধন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৬ | অনলাইন সংস্করণ
এস আর হাসান চৌধুরী খালেদ

জাতীয় পে-স্কেল ২০২৬ প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে বুধবার ১৪ অক্টোবর ২০২৬ইং তারিখে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মহোদয় তার কার্যালয়ে অটোমেশন পদ্ধতিতে নতুন বেতন নির্ধারণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত উপাচার্য বলেন, জাতীয় পে-স্কেল ২০২৬ এর আলোকে বিএমইউতে অটোমেশন পদ্ধতিতে বেতন নির্ধারণ কার্যক্রম এর এই উদ্যোগ একটি মাইলফলক। এ ধরণের আধুনিক ও স্বচ্ছ পদক্ষেপ বিশ্ববিদ্যালয়ে এই প্রথম। বিশ্ববিদ্যালয়ের চারটি প্রধান কার্যক্রম চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা, গবেষণা ও উন্নয়ন। আজকের এই কার্যক্রম বিএমইউ এর পেপারলেস পদ্ধতিতে আরো এগিয়ে নিয়ে নিবে এবং আর্থিক ক্ষেত্রে আরো স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। সময়ের সাশ্রয় হবে এবং এখানে কর্মরতদের বেতন ও পেনশন সংক্রান্ত জটিলতা হ্রাস পাবে। সাথে সাথে আর্থিক বিষয়ক কার্যক্রম আরো গতিশীল ও জোরদার হবে। জাতীয় পে-স্কেল ২০২৬ এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্মকর্তা কর্মচারীদের বহু বছরের আকাঙ্খা ও দাবী পূরণ করেছেন। এর মাধ্যমে কর্মকর্তা কর্মচারীরা দক্ষতার সাথে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য পালনে আরো উৎসাহিত হবে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ বলেন, একটি বিশ্ববিদ্যালয় কেবল তার ভবন, যন্ত্রপাতি কিংবা অবকাঠামো দিয়ে গড়ে ওঠে না। একটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে তার শিক্ষক, চিকিৎসক, গবেষক, কর্মকর্তা ও কর্মচারীদের মেধা, শ্রম, সততা এবং নিষ্ঠার সমন্বয়ে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় শিক্ষা, চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে যে দায়িত্ব পালন করছে, তার পেছনে রয়েছে অসংখ্য মানুষের নিরলস পরিশ্রম। একজন শিক্ষক তাঁর জ্ঞান দিয়ে ভবিষ্যৎ চিকিৎসক তৈরি করেন। একজন চিকিৎসক রোগীর জীবন রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করেন। একজন গবেষক নতুন জ্ঞানের সন্ধান করেন। আর বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী নিজ নিজ অবস্থান থেকে এই বিশাল কর্মযজ্ঞকে সচল রাখেন। তাই কর্মরত প্রত্যেকের প্রাপ্য বেতন-ভাতা যথাযথভাবে নির্ধারণ ও সময়মতো পরিশোধ করা শুধু আর্থিক দায়িত্ব নয়; এটি তাঁদের শ্রম, মর্যাদা ও অবদানের প্রতি প্রাতিষ্ঠানিক সম্মান প্রদর্শন।
বিএমইউর পরিচালক (অর্থ ও হিসাব) জনাব খন্দকার শফিকুল হাসান রতন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার।
অনুষ্ঠানে প্রযুক্তি নির্ভর আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা, বেতন নির্ধারণের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা, ন্যয্যা প্রাপ্যতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, জাতীয় বেতন স্কেল ২০২৬ গত ১৭ সেপ্টেম্বর ২০২ ইং তারিখ বৃহস্পতিবার সরকারি গেজেট আকারে প্রকাশিত হয় এবং ৬ অক্টোবর ২০২৬ইং তারিখে আনুষ্ঠানিকভাবে আইবাস এর মাধ্যমে সরকারী কর্মকর্তা কর্মচারীদের বেতন বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়। তারই ধারাবহিকতায় বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অদ্য ১৪ অক্টোবর ২০২৬ইং তারিখে আইবাস লিংক এর সাথে সংযুক্ত করে পরিচালক (অর্থ ও হিসাব) দপ্তরে চাহিদা অনুযায়ী আইটি সেলের সহযোগিতায় কাস্টমাইজ পদ্ধতির মাধ্যমে একটি কাঙ্খিত বেতন নির্ধারণী ২০২৬ এর অটোমেশন কার্যক্রম শুরু করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, বেসিক সাইন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. সাইফ উল্লাহ মুন্সী, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াৎ হোসেন সায়ন্থ, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান, পরিচালক (আইসিটি সেল) অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মোঃ জিললুর রহমান, চীফ এস্টেট অফিসার ডা. মোঃ এহতেশামুল হক তুহিন, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান, পরিচালক (মানবসম্পদ) মোঃ মাসুদ রানা, সম্মানিত উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. হাসনাত আহসান সুমন, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোহাম্মদ মোস্তফা কামাল পাশা, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. মোঃ শামসুজ্জামান, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, উপ-রেজিস্ট্রার সাবিনা ইয়াসমিন, উপ-রেজিস্টার মোঃ মারুফ হোসেন, উপ-পরীক্ষ নিয়ন্ত্রক ও সম্মানিত উপাচার্য মহোদয়ের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবীর, সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, সহকারী পরিচালক মোহাম্মদ আবু নাজির, সহকারী পরিচালক মনজিত কুমার শীল, সহকারী পরিচালক রাইসা সুলতানা, কর্মকর্তা জয়দেব চন্দ্র পাল, মোঃ জাকির হোসেন, প্রশান্ত কুমার মজুমদার, শামীম আহম্মদ, মোহাম্মদ আশিকুর রহমান, অডিট এন্ড একাউন্টস অফিসার মোঃ আব্দুল মতিন, একাউন্টস অফিসার মোঃ ফখরুল হাসান, আইসিটি সেলের মোঃ মারুফ হোসেন, মোঃ মাহমুদুল কাদের, তৃতীয় শ্রেণীর কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন লিটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
