ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্নীতি বাদ দিলে এনবিআর চরম অলস সংস্থা: ড. ওয়ারেসুল করিম

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৬, ১৩:১৪

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দুর্নীতিগ্রস্ত, এটি পুরোনো কথা। দুর্নীতির কথা বাদ দেওয়া হলে এটি চরম অলস সংস্থা বলে মনে করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এন্ড ইকোনমিক্সের ডিন প্রফেসর ড. একেএম ওয়ারেসুল করিম।

এই বিশ্লেষক বলেন, নতুন করের আওতা না বাড়িয়ে এনবিআর গরিবের থেকে নেয়ার পলিসিতেই বেশি জোর দিচ্ছে। তারা পারলে পুরোটাই পরোক্ষভাবে ভ্যাট দিয়ে আদায় করে নিতে চায়। এতে বস্তুতপক্ষে গরিবের ওপর থেকে বারবার ভ্যাট আদায় হচ্ছে।

রোববার (২৪ মে) ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ‘জাতীয় বাজেট ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। এতে সভাপতিত্ব করেন দলটির সহকারী সেক্রেটারি এইচ এম হামিদুর রহমান আযাদ।

প্রফেসর ড. একেএম ওয়ারেসুল করিম বলেন, বর্তমান কর কাঠামোতে গরিবের ওপর ভ্যাট বেশি পড়ে যাচ্ছে। নিত্যপণ্যে গরিবের কাছ থেকে বিভিন্নভাবে ভ্যাট নিচ্ছে সরকার।

তিনি বলেন, আমাদের এই মুহূর্তে দরকার প্রয়োজনীয় বাজেট ঘোষণা। বড় বাজেট দরকার নেই। বাজেট ছোট হলেও যদি কোয়ালিটিফুল হয়, সেটিই হবে দেশের মানুষের প্রত্যাশার বাজেট।

এই বিশ্লেষক বলেন, অগ্রিম আয়কর বাড়িয়ে ২ শতাংশ করার পরিকল্পনা করা হচ্ছে। ব্যবসায়ীদের ওপর চাপ বাড়ানো সমাধান না। ট্যাক্সের হার বাড়ানো বাহাদুরিও নয়। ট্যাক্সের আওতা বাড়ান, যারা দিচ্ছে তাদের ওপর বাড়তি চাপিয়ে দিয়েন না। যারা দিচ্ছে না, তাদের থেকে আদায় করুন।

একেএম ওয়ারেসুল করিম আরও বলেন, আমাদের দেশে জুনে যখন বড় বাজেট ঘোষণা করা হয়। পরে ডিসেম্বরে সেটি সংশোধন করে কমানো হয়। তখন তাদের জবাবদিহিতার মধ্যে আনা উচিত। কেন তারা এত বড় বাজেট দিলো, যেটি আদায় সম্ভব হবে না। এই জবাবদিহিতা থাকা উচিত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের বর্তমান বাজেটটি অন্তবর্তীকালীন সরকারের ঘোষিত বাজেট। নতুন নির্বাচিত সরকারের অধীনে আগামী বাজেট হবে প্রথম বাজেট। আমরা আশা করবো, আগামী বাজেট যেন জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই ঘোষণা করা হয়।

তিনি বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর যতগুলো বাজেট হয়েছে, সেগুলো ছিলো ঋণ নির্ভর। আমরা আশা করবো, আগামী বাজেটটি তেমন হবে না। আমরা দেশের মানুষের ওপর ঋণ চাপিয়ে দেওয়ার বাজেট থেকে বেরিয়ে আসবো বলে বিশ্বাস রাখছি।

বিরোধীদলের কিছু নেতাকর্মী কি মাদকাসক্ত, প্রশ্ন বিএনপি নেতা আলালের

বিরোধী রাজনৈতিক দলের কিছু কনিষ্ঠ নেতাকর্মীর বক্তব্য ও আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা

স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে : জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি

রামিসা হত্যার দ্রুত বিচার হলে বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফিরবে: সেলিমা রহমান

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন হলে দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষের

আমলাতান্ত্রিক জটিলতায় সিদ্ধান্ত গ্রহণে বিলম্বিত হয়: মঈন খান

আমলাতান্ত্রিক জটিলতার কারণে সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বিলম্বিত হয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

দল হিসেবে আ.লীগ নিষিদ্ধে তদন্ত নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

শিশু রামিসা হত্যা মামলার চার্জশিট আজই: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২ জন

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন

চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনায় কন্ট্রোল রুম চালু করল বাণিজ্য মন্ত্রণালয়

মহাকাশভিত্তিক সৌরশক্তির দিকে ঝুঁকছে ইলন মাস্ক

দুর্নীতি বাদ দিলে এনবিআর চরম অলস সংস্থা: ড. ওয়ারেসুল করিম

স্কুলে খাবার মজুত রাখার সুযোগ নেই, অনিয়ম করলে কঠোর ব্যবস্থা

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা-সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা

পদ্মাসেতু এবং জনদাবির শক্তি

আইসিইউ সাপোর্টের অভাবে হামের উপসর্গে আক্রান্ত শিশুর মৃত্যু

ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতে গাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব

দেশের উৎপাদিত গরু দিয়েই কোরবানির চাহিদা মেটানোর লক্ষ্য প্রাণিসম্পদ মন্ত্রীর

ঈদ উপলক্ষে ৪ বন্দির সাজা মওকুফ, মুক্তির নির্দেশ

ঢাকার বাতাস আজ সহনীয়, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত

খড়ে ট্রেনের হুইল স্লিপ, এজন্য ট্রেনের বিলম্ব: রেলমন্ত্রী

দাউদকান্দিতে গাড়ি বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট