ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৬, ১৮:৪১

কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিসিপি) আমন্ত্রণে ১০ দিনের রাষ্ট্রীয় সফরে এখন চীনে অবস্থান করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ১৯ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

গত ১৫ এপ্রিল শুরু হওয়া এই সফর চলবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত। সফরের অংশ হিসেবে প্রতিনিধিদলটি শুক্রবার (১৭ এপ্রিল) চীনের আনহুই প্রদেশের হেফেই শহরে অবস্থিত বিশ্বখ্যাত ‘ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়না’ (ইউএসটিসি) পরিদর্শন করেছে।

সফরের শুরুতেই প্রতিনিধিদলটি বিশ্ববিদ্যালয়ের উন্নত গবেষণা কেন্দ্রগুলো ঘুরে দেখে এবং আধুনিক শিক্ষা অবকাঠামো ও বৈশ্বিক মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘অফিস অব ইন্টারন্যাশনাল কোঅপারেশন’-এর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, আন্তর্জাতিক দপ্তরের প্রতিনিধি এবং সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদলে রয়েছেন– বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ডা. আসাদুজ্জামান রিপন, সংসদ সদস্য সাঈদ আল নোমান, খায়রুল কবির খোকন ও মোস্তাফিজুর রহমান বাবুলসহ আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব।

অনুষ্ঠানের শুরুতে অফিস অব ইন্টারন্যাশনাল কোঅপারেশনের প্রেসিডেন্ট ওয়াং ইউমিং প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমানে ইউএসটিসিতে ৩৯ জন বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ তার বক্তব্যে বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে বলেন, "শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করা সম্ভব।" তিনি আরও জানান, বর্তমানে চীনে প্রায় ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করছেন।

সংসদ সদস্য সাঈদ আল নোমান চীনকে "বর্তমান বিশ্বের উদ্ভাবনের কেন্দ্র" হিসেবে অভিহিত করেন। তিনি বাংলাদেশি শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান ভবিষ্যতে দেশের উন্নয়নে কাজে লাগানোর পরামর্শ দেন। অন্যদিকে, সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের সাফল্যে গর্ব প্রকাশ করেন এবং দেশের শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

বিজ্ঞান গবেষণা ও উদ্ভাবনে বৈশ্বিকভাবে সুপরিচিত ইউএসটিসি চীনের মর্যাদাপূর্ণ ‘সি-৯ লিগ’-এর একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ‘নেচার ইনডেক্স’ অনুযায়ী গবেষণায় এই প্রতিষ্ঠান বর্তমানে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। টাইমস হায়ার এডুকেশন ও কিউএস র‍্যাঙ্কিংয়েও এটি বিশ্বের অন্যতম সেরা বিদ্যাপীঠ হিসেবে স্বীকৃত।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রাওহা বিন মেজবা। এ ছাড়া আশরাফুল ইসলাম রাকিব, আবদুল্লাহ আল আলিফ এবং তৌফিকুর রহমান প্রযুক্তি আদান-প্রদান ও গবেষণা বিষয়ে আলোচনা করেন। সফরের শেষ পর্যায়ে উভয় পক্ষ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

আমার বার্তা/এমই

মালয়েশিয়ায় পৃথক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার কুয়ালালামপুরের অদূরে কেলাং এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ও ডিংকেল এবং সারওয়াক রাজ্যে পৃথক দুর্ঘটনায় জমির

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

বাংলাদেশি দুই শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবুগারবিয়াকে (২৬) ফ্লোরিডার একটি আদালতে হাজির করা হয়

মালদ্বীপে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

মালদ্বীপের থা. অ্যাটলের গুরাইধু দ্বীপে এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক প্রবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

লিবিয়া উপকূল থেকে নৌকায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী গ্রিসের দক্ষিণ এজিয়ান দ্বীপ গ্রিসের ক্রিটে পৌঁছেছেন। বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিলো ইরান

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

ম্যাগনেট দিয়ে গ্যাস চুরি: আলিজান স্টীল ইন্ডাস্ট্রির সংযোগ বিচ্ছিন্ন

দুই মাসের মধ্যে আসছে প্রবাসী কার্ড, মিলবে বিশেষ সুবিধা: প্রবাসী কল্যাণমন্ত্রী

নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরাইল

কর্ণফুলীকে দখল-দূষণ থেকে বাঁচাতে ঐতিহ্যবাহী সাম্পান খেলা অনুষ্ঠিত

জাপান বাংলাদেশ চেম্বারের আসছে অর্থবছরের বাজেট প্রস্তাবনা পেশ

রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

বাংলাদেশে ইতালির নামী ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব

রিমান্ড শেষে অভিযুক্ত সেই মাদরাসা শিক্ষক কারাগারে

ডাবল স্ট্যান্ড নিয়ে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই: ত্রাণমন্ত্রী

এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ: সমাজকল্যাণমন্ত্রী

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৩৪ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার: মন্ত্রী

ঈদ উপলক্ষে অতিরিক্ত ৭২০ ট্রাকে স্বল্প দামে পণ্য বিক্রি করবে টিসিবি

মধ্যপ্রাচ্যের তিন দেশে ড্রোন হামলা, কাতারের বাণিজ্যিক জাহাজে আগুন

পাশাপাশি কবরে মা-তিন মেয়েসহ ৫ জনকে দাফন, কাঁদছেন স্বজনরা

মিরাজের ৫ উইকেটে বাংলাদেশের লিড, ৩৮৬ রানে অলআউট পাকিস্তান

মাসুদ উদ্দিনকে ফের জিজ্ঞাসাবাদের ইঙ্গিত, তদন্ত প্রতিবেদন ২১ জুলাই