ই-পেপার রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

সাইফ ঝড়ে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
০৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৬

সবশেষ এশিয়া কাপ থেকে অসাধারণ ফর্মে থাকা সাইফ হাসান আবার জ্বলে উঠলেন। ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের ওপর চড়াও হয়ে তুললেন ছক্কার ঝড়। ফিফটি হাঁকিয়ে মোট সাতবার তিনি বল আছড়ে ফেললেন সীমানার ওপারে। তার নৈপুণ্যে অনায়াসে জিতে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।

রোববার শারহাজতে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। আফগানদের ছুঁড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তারা স্পর্শ করে ১২ বল হাতে রেখে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৪১টি সিরিজ খেলে অষ্টমবার প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর মধ্যে তিন ম‍্যাচের সিরিজে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার ও সব দল মিলিয়ে চতুর্থবার ৩-০ ব‍্যবধানে জিতল তারা। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করা বাকি চারটি সিরিজ ছিল দুই ম্যাচের।

১৫ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ হাফসেঞ্চুরির স্বাদ নিলেন ডানহাতি ব্যাটার সাইফ। ৩২ বলে ফিফটি ছুঁয়ে ৬৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৩৮ বল মোকাবিলায় তিনি দুটি চারের সঙ্গে হাঁকান সাতটি ছক্কা।

এই সংস্করণের ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড পারভেজ হোসেন ইমনের দখলে। গত মে মাসে এই মাঠেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নয়টি ছক্কা মেরেছিলেন তিনি। রিশাদ হোসেনের সঙ্গে যৌথভাবে পরের অবস্থানে উঠে এলেন সাইফ। গত বছরের মার্চে সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে সাতটি ছক্কা এসেছিল রিশাদের ব্যাট থেকে।

রান তাড়ায় প্রথম ওভারটি মেডেন দেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটি দেখেশুনে এগোতে থাকলেও পঞ্চম ওভারে পড়ে ছেদ। একটি করে ছক্কা ও চারে ১৪ বলে ১৬ রানে আউট হন অস্থিরতায় ভুগতে থাকা ওপেনার পারভেজ। আজমতউল্লাহ ওমরজাইয়ের স্লোয়ারে মিড অফে ক্যাচ দেন তিনি।

ক্রিজে গিয়েই মারতে শুরু করেন ছন্দে থাকা সাইফ। তিনি রানের খাতা খোলেন মিড অন দিয়ে ছক্কা হাঁকিয়ে। ১ উইকেট হারিয়েই পাওয়ার প্লে শেষ করে বাংলাদেশ। স্কোরবোর্ডে ততক্ষণে জমা হয় ৪৭ রান।

ছক্কার ভেলায় চেপে বসা সাইফের সঙ্গে আরেক ওপেনার তানজিদ হাসান তামিমের জুটি জমে যায়। দুজনই নিয়মিত আনতে থাকেন বাউন্ডারি। ফলে সামনে থাকা ওভারপ্রতি রানের চাহিদা নেমে আসায় চালকের আসনে বসে পড়ে বাংলাদেশ। শেষ ১০ ওভারে তাদের দরকার দাঁড়ায় মাত্র ৬৫ রান। হাতে ছিল ৯ উইকেট।

তানজিদ দুবার বেঁচে গেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হন। একাদশ ওভারে আবদুল্লাহ আহমেদজাইয়ের বলে লোপ্পা ক্যাচ দিয়ে দ্বিতীয়বার জীবন পাওয়ার পরের বলেই হন আউট। তার ৩৩ বলে ৩৩ রানের ইনিংসে চার চারটি ও ছক্কা একটি।

সাফল্য পাওয়ার পরের ওভারে আহমেদজাইকে নাস্তানাবুদ হতে হয়। সব মিলিয়ে বাংলাদেশ আনে ২২ রান। সাইফ দুটি চারের সঙ্গে ফ্লিক করে ফাইন লেগ দিয়ে মারেন দর্শনীয় ছক্কা। অন্যপ্রান্তে হাঁসফাঁস করছিলেন বাংলাদেশের অধিনায়ক জাকের আলি অনিক। নিজের শেষ দুই বলে তাকে ও শামীম হোসেনকে বিদায় করেন মুজিব উর রহমান।

একবার রিভিউ নিয়ে টিকে যাওয়া জাকের করেন ১১ বলে ১০ রান। শামীম পান গোল্ডেন ডাকের তেতো স্বাদ। তবে বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে চাপ জেঁকে বসতে দেননি সাইফ। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানের শেষ ও ইনিংসের ১৫তম ওভার তিনি পার করে দেন মেডেন খেলে।

এরপর বশির আহমেদকে টানা দুটি বিশাল ছক্কায় ফিফটিতে পৌঁছে যান সাইফ। আর লং অফ দিয়ে নুরুল হাসান সোহানের ছক্কায় শেষ হয় ম্যাচ। তিনি অপরাজিত থাকেন ৯ বলে ১০ রানে।

আমার বার্তা/জেএইচ

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

আন্তর্জাতিক মানের আরো একটি ক্রিকেট স্টেডিয়াম তৈরীর পরিকল্পনা চলছে অনেক দিন ধরে। তবে সেটার অগ্রগতি

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

যুবসমাজের উন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমেই সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা সম্ভব বলে জানিয়েছেন যুব

তাপস বৈশ্য বললেন, অধিনায়করা রাজা আর অন্যরা প্রজা!

দেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়কদের নতুন করে সম্মানিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক অধিনায়কদের সম্মান

২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছে কভেন্ট্রি সিটি

১৯৯২-৯৩ সালে প্রিমিয়ার লিগের প্রতিষ্ঠাতা সদস্য কভেন্ট্রি সিটি। ২০০০-০১ মৌসুমে অবনমনের পর থেকে আর শীর্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইএমএফের ঋণের কিস্তি ছাড় নিয়ে এবার যে বার্তা দিলেন অর্থমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

এবার হরমুজে ভারতীয় ট্যাংকারে ইরানের গুলি, পিছু হটলো ২ জাহাজ

ট্রাম্পকে চাপে রাখার কার্যকরী যে অস্ত্রের সন্ধান দিলো ইরান যুদ্ধ

চীনের শীর্ষ বিশ্ববিদ্যালয় ইউএসটিসি পরিদর্শনে বিএনপি প্রতিনিধিদল

এসএসসি পরীক্ষা: কেন্দ্র এলাকায় যানজট এড়াতে ডিএমপির বিশেষ অনুরোধ

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু

চীনের ৩টি চেম্বারের সঙ্গে ডিসিসিআইয়ের সহযোগিতা স্মারক স্বাক্ষর

কৃষকের অর্থনীতি শক্তিশালী হলে সামগ্রিক অর্থনীতি মজবুত হবে: কৃষি মন্ত্রী

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ পদক্ষেপ, ‘দৃশ্যমান অগ্রগতি’ দাবি সরকারের

পূর্বাচল স্টেডিয়ামের ডিজাইন পরিবর্তন নিয়ে যা বললেন তামিম

প্রধানমন্ত্রীর ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপে ‘অবিস্মরণীয়’ সাফল্য

দেশ গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান রাখাইন রাজ্যেই নিহিত: পররাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

তারেক রহমানের প্রতি আস্থা রেখেছে জনগণ: মাহদী আমিন

সুনামগঞ্জে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

জরুরি সেবার যানবাহনে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ চেয়ে নোটিশ

এসএসসি পরীক্ষায় ‘সাইলেন্ট এক্সপেল’ সংক্রান্ত অনুচ্ছেদ বাতিল

পতিত সরকারের জ্বালানি নীতি ছিল বিতর্কিত : দেবপ্রিয় ভট্টাচার্য