দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের স্কোয়াডে পরিবর্তন
প্রকাশ : ১৪ মে ২০২৬, ১৮:৪৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

চলমান পাকিস্তান সিরিজের শেষ টেস্টের স্কোয়াডে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে সিরিজের মাঝপথে ছিটকে গেছেন সাদমান ইসলাম। এই ওপেনারের বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন জাকির হাসান।
আজ বৃহস্পতিবার (১৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাকিরের দলে অন্তর্ভুক্তির খবর নিশ্চিত করেছে বিসিবি।
মূলত প্রথম টেস্ট চলাকালীন সময়ে ক্যাচ নিতে গিয়ে বুকে ব্যথা পেয়েছিলের এই ওপেনার। এরপর আজ বৃৃহস্পতিবার সিলেটে ব্যাটিং করার সময় সেই চোট আবার মাথাচাড়া দিয়েছে। মাত্র কয়েকটি বল খেলেই নেট ছাড়েন তিনি।
বোর্ডের পাঠানো বিজ্ঞপ্তিতে জাতীয় দলের ফিজিও বায়োজিদুল ইসলাম বলেছেন, 'মিরপুর টেস্টে খেলার সময় একটি ক্যাচ নিতে গিয়ে বুকে চোট পেয়েছেন সাদমান। তার বুকে এখনো ব্যাথা থাকায় দ্বিতীয় টেস্টে খেলতে পারছে না।'
সাদমানের বিকল্প হিসেবে জাকির হাসানকে দলে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। ইতোমধ্যে ব্যাকআপ হিসেবে সিলেটে উড়িয়ে আনা হয়েছে তাকে। আজ দলের সঙ্গে অনুশীলনও করেছেন এই উইকেটকিপার ব্যাটার।
দ্বিতীয় টেস্টের স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান এবং অমিত হাসান।
আমার বার্তা/এমই
