৯ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:২৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ সোমবার, ০৯ মার্চ ২০২৬ ● ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ ● ১৯ রমজান ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

    ১০৭৪ - পোপ সপ্তম গ্রেগরী বিবাহিত পাদ্রীদের ধর্মচ্যুত করেন।
    ১৪৫১ - আমেরিগো ভেসপুচির জন্ম, তার নামেই আমেরিকার নামকরণ করা হয়।
    ১৭৭৬ - আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ রচিত “দ্য ওয়েল্থ অব নেশন্স” প্রকাশিত হয়।
    ১৮৫৮ - সম্রাট বাহাদুর শাহ জাফর (২) রেঙ্গুনে নির্বাসিত হন।
    ১৮৭২ - ব্রাহ্মধর্ম বোধিনী সভা প্রতিষ্ঠিত হয়।
    ১৯০২ - ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
    ১৯১৮ - রাশিয়ার রাজধানী পেত্রোগ্রাদ থেকে মস্কোতে স্থানান্তরিত হয়।
    ১৯৩০ - লন্ডনে প্রথম হিমায়িত খাদ্য বিপণন শুরু হয়।
    ১৯৪৪ - মার্কিন বাহিনী দিবালোকে বার্লিনে বোমাবর্ষণ শুরু করে।
    ১৯৫৬
        মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা পুনরুদ্ধার করে।
        আবুল কাসেম ফায়জুল হক পূর্ব পাকিস্তানের গভর্নর নিযুক্ত হন।
    ১৯৬১ - সোভিয়েত ইউনিয়ন স্পুটনিক-৯ নভোযানের মাধ্যমে মহাশূন্যে প্রথমবারের মতো লাইকা নামের একটি কুকুর প্রেরণ করে।
    ২০১৫ - বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নকআউট পর্বে উন্নীত ৷

>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:

    ১৪৫২ - আমেরিগেডেস পুচি, নৌ-অভিযাত্রী,তার নামানুসারে আমেরিকার নামকরণ করা হয়।
    ১৪৫৪ - আমেরিগও ভেসপুসি, ইতালীয় মানচিত্রকর এবং এক্সপ্লোরার।
    ১৭৬৭ - উইলিয়াম কচেট, প্রাবন্ধিক ও রাজনৈতিক।
    ১৮০৯ - পাগলা কানাই,মরমী কবি।
    ১৮১৪ - টারাস শেভচেঙ্কো, ইউক্রেনীয় কবি ও নাট্যকার।
    ১৮৯০ - ভ্যাচেস্লাভ মলোটভ, রাশিয়ান রাজনীতিবিদ ও মন্ত্রী।
    ১৯০৭ - মির্সিয়া এলিয়াড, রুমানিয়ার লেখক।
    ১৯২৩ - ওয়াল্টার কোন, নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ।
    ১৯২৯- জিল্লুর রহমান, বাংলাদেশের রাষ্ট্রপতি।
    ১৯৩৪ - কাইয়ুম চৌধুরী, বাংলাদেশের স্বনামধন্য চিত্রশিল্পী।
    ১৯৩৪ - ইউরি গ্যাগারিন, রাশিয়ান কর্নেল, পাইলট ও মহাকাশচারী।(মৃ.১৯৬৮)
    ১৯৪২ - জন কালে, ওয়েলশ গায়ক, গীতিকার, ভিওলা বাদক ও প্রযোজক।
    ১৯৪৩ - রবার্ট জেমস ববি ফিশার, আমেরিকান দাবা খেলোয়াড় ও লেখক।
    ১৯৫১ - জাকির হুসেইন, ভারতীয় তবলা বাদক, সুরকার ও অভিনেতা। 
    ১৯৫৫ - অরনেলা মুতী, ইতালীয় অভিনেত্রী।
    ১৯৫৯ - তাকাকি কাজিটা, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ।
    ১৯৬৪ - জুলিয়েটেবিনচে, তিনি ফরাসি অভিনেত্রী।
    ১৯৬৮ - ইয়ুরি জর্কেফ, ফরাসি ফুটবলার।
    ১৯৭৫ - হুয়ান সেবাস্তিয়ান ভেরন, আর্জেন্টিনার ফুটবলার।
    ১৯৮৩ - মাইটে পেরনি, মেক্সিক্যান গায়ক, গীতিকার ও অভিনেত্রী।
    ১৯৯০ - দালি ব্লিন্ড, ডাচ ফুটবলার।

>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:

    ১৩৫৪ - আয়াতুল্লাহ সাইয়্যেদ হাসান সাদর, বিখ্যাত আলেম।
    ১৬৬১ - কার্ডিনাল মাযারিন, ইতালীয় ফরাসি শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও প্রধানমন্ত্রী।
    ১৮৫১ - হান্স ক্রিশ্চিয়ান অরস্টেড, ডেনিশ পদার্থবিজ্ঞানী ও রসায়নবিদ।
    ১৮৫৮ - মদনমোহন তর্কালঙ্কার, কবি, পণ্ডিত ও নাট্যকার।
    ১৮৯৭ - সাইয়িদ জামাল উদ্দিন আফগানি, আফগান ভাবাদর্শী ও একটিভিস্ট।
    ১৯৭৪ - আর্ল উইলবার সাদারল্যান্ড জুনিয়র, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী।
    ১৯৮১ - ম্যাক্স ডেলবুর্ক, ১৯৬৯ সালে নোবেল বিজয়ী চিকিৎসাবিজ্ঞানী।
    ১৯৮৩ - উল্ফ ভন ইউলার, নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ শারীরবিজ্ঞানী।
    ১৯৮৮ - কার্ট গেয়র্গ কিয়েসিঙ্গের, জার্মান আইনজীবী, রাজনীতিবিদ।
    ১৯৯২ - মেনাখেম বেগিন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলি রাজনীতিবিদ ও ৬ষ্ঠ প্রধানমন্ত্রী।
    ১৯৯৪ - ফার্নান্দো রেয়, স্প্যানিশ অভিনেতা।
    ১৯৯৪ - দেবিকা রাণী ভারতের'ফার্স্ট লেডি অফ ইণ্ডিয়ান স্কিন'খ্যাত অভিনেত্রী।
    ১৯৯৬ - জর্জ বার্নস, আমেরিকান অভিনেতা ও গায়ক।
    ২০১২ - জয় মুখার্জি, ভারতের চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক।
    ২০১৪ - মোহাম্মদ ফাহিম, তিনি ছিলেন আফগান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ভাইস প্রেসিডেন্ট।
    ২০১৫ - অ্যালেক্সিস ভাস্টিনে, ফরাসি মুষ্টিযোদ্ধা।

আমার বার্তা/এমই