১১ মে ঘটে যাওয়া নানান ঘটনা

প্রকাশ : ১১ মে ২০২৬, ০৯:৫৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

আজ রবিবার, ১১ মে ২০২৬ ● ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২২ জিলকদ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

৩৩০ - কনস্তানতিপল রোম সাম্রাজ্যের নতুন রাজধানী হয়।

৯১২ - আলেকজান্ডার বাইজেন্টাইন সাম্রাজ্যের সম্রাট হন।

১৭৪৫ - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও হল্যান্ডের মিত্রশক্তির বিরুদ্ধে যুদ্ধে ফরাসি বাহিনী জয়যুক্ত হয়।

১৮৫৭ - সিপাহী বিদ্রোহ : সৈনিকরা ব্রিটিশদের কাছ থেকে দিল্লি অধিকার করে নেয়।

১৮৬৭ - লুক্সেমবার্গ স্বাধীনতা অর্জন করে।

১৯৩৫ - জার্মানির বার্লিন শহরে প্রথম টেলিভিশন প্রেরণ যন্ত্র আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করে এবং এর মাধ্যমে প্রথমবারের মত পৃথিবীতে টেলিভিশনের অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়।

১৯৪০ - জার্মান বাহিনীর আগ্রাসনের শিকার বেলজিয়ামকে রক্ষা করার জন্য ব্রিটিশ ও ফরাসি সেনাদের যৌথ বাহিনী বেলজিয়ামে প্রবেশ করে।

১৯৪৯ - ইসরায়েল জাতিসংঘে যোগ দেয়।

১৯৯৪ - ফিলিস্তিনি পুলিশ গাজায় এলে ২৭ বছরের ইজরায়েলি দখলদারির অবসান ঘটে।

১৯৯৭ - দাবাখেলুড়ে কম্পিউটার ডীপ ব্লু প্রথমবারের মতো বিশ্বজয়ী দাবাড়ু হিসেবে গ্যারি কাসপারভকে পরাজিত করে।

১৯৯৮ - ভারত সরকার দেশটির মরুরাজ্য রাজস্থানের ভূগর্ভে তিনটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়।

২০১৬ - বাংলাদেশের শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জন্ম

১৮৫৪ - জ্যাক ব্ল্যাকহাম, বিখ্যাত অস্ট্রেলীয় ক্রিকেটার।

১৯০৪ - সালভাদর দালি, খ্যাতিমান স্পেনীয় চিত্রকর।

১৯১৬ - চিত্রশিল্পী নীরদ মজুমদারের জন্ম।

১৯১৬ - নোবেলজয়ী (১৯৮৯) স্পেনীয় ঔপন্যাসিক ক্যামিলো হোসে সেলোর জন্ম।

১৯১৮ - রিচার্ড ফাইনম্যান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।

১৯৩০ - এডসগার ডাইকস্ট্রা, ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী।

মৃত্যু

১৯১৫ - শহীদ বসন্তকুমার বিশ্বাস, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী এবং অগ্নিযুগের বীর বিপ্লবী।

১৯৮১ - বব মার্লে, জামাইকান রেগে শিল্পী, গিটার বাদক ও গীতিকার।

২০০৪ - আলফ ভ্যালেন্টাইন, বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।