ই-পেপার মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

দূষণের তালিকায় ১৬তম ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৬, ১০:৩১

কোরবানির ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় গত সপ্তাহ থেকে বেড়েছে যান চলাচল। খুলেছে সব ধরনের অফিস-আদালত। তবে লোক সমাগম বাড়লেও তুলনামূলক ঢাকার বায়ুর মান খুব একটা খারাপের দিকে যায়নি বেশকিছু দিন ধরে।

বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ১৬ নম্বরে। মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টা ৪৮ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে ঢাকার দূষণ স্কোর ৯৪ অর্থাৎ এখানকার বাতাস মাঝারি মানের বা সহনীয় পর্যায়ে রয়েছে। অপরদিকে, শীর্ষে থাকা লাহোরের দূষণ স্কোর ২১৪ অর্থাৎ সেখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আমার বার্তা /জেএইচ

আগামী ৩-৪ দিনে সারাদেশে ছড়াবে বর্ষা, বাড়তে পারে ভারী বৃষ্টি

সারাদেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বা বর্ষা পুরোপুরি সক্রিয় হওয়ার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী ৩-৪ দিনের

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের তালিকায় শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর। বায়ুমান সূচকে লাহোরের স্কোর

দেশের ১৪ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে সন্ধ্যার মধ্যে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ

ঢাকায় কমতে পারে গরমের তীব্রতা, আট বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকায় তাপমাত্রা সামান্য কমে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হতে পারে। একই সঙ্গে দেশের আট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

যুক্তরাজ্যে জব্দ ২৫ মিলিয়ন ডলারের সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু: গভর্নর

বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

চ্যাটজিপিটিতে আসছে ‘লকডাউন মোড’, কী কাজে লাগবে

ভারতের ওপর খুশি নয় বিএনপি সরকার

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইনজুরিতে ইউরোপিয়ান ফুটবলে খেলা ফুটবলারকে হারাল আর্জেন্টিনার প্রতিপক্ষ

ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করল আদালত

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বরখাস্ত

দূষণের তালিকায় ১৬তম ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে ছুরিকাঘাতে হত্যা

দুবাইয়ে মিনিবাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ৭, আহত ৯

পাল্টাপাল্টি হামলা থামানোর ঘোষণা দিলো ইরান-ইসরায়েল

জ্বালানি, বাণিজ্য ও শিক্ষায় সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ–রাশিয়া

টাঙ্গাইলে থেমে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ৪

৯ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

এনসিটিবি ও ৫টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো সরকার

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে নতুন সম্ভাবনার নাম ‘হালাল অর্থনীতি’