ই-পেপার রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩

আবাসিক হলের ডাইনিংয়ে খাবারের মূল্য বৃদ্ধি : দুর্ভোগে শিক্ষার্থীরা

জাককানইবি প্রতিনিধি:
১৩ জানুয়ারি ২০২৫, ১২:৪৬

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে খাবারের দাম দফায় দফায় বেড়েছে; অথচ বাড়েনি খাবারের মান। বর্তমানে যেসব খাবার পরিবেশন করা হচ্ছে তা দামের তুলনায় নিম্নমানের বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। পরিবারের কাছ থেকে যে টাকা আনেন, তা দিয়ে মাসের ব্যয় মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন তারা।

এমন শিক্ষার্থীর সংখ্যাও বেড়ে গেছে- যারা তিন বেলা খাবার না খেয়ে দুই বেলা করে খাচ্ছেন। ফলে তাদের স্বাস্থ্য ও শিক্ষার ওপর এর প্রভাব পড়ছে। সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময় খাবারের দাম কমানো ও মান বাড়ানোর দাবি জানিয়েছেন; কিন্তু কোনো কাজ হয়নি।

সরেজমিনে পরিদর্শন করে দেখা যায়, ভাত, গরুর মাংস, ভর্তা, লাউয়ের তরকারী, ভাজি, খিচুরি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় খাবারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে, যা ক্যাম্পাসের বাইরের হোটেল গুলোর খাবারের দামের চাইতেও বেশি ‌। এতে তিন বেলা খাবার খেতে একজন শিক্ষার্থীর দিন প্রতি গড়ে ১৫০-১৬০ টাকা খরচ হচ্ছে । নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য বৃদ্ধির অজুহাত দিয়ে ডাইনিং এর পরিচালক খাবারের দাম বাড়িয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা ।

সম্প্রতি বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. মো. সাইফুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ডাইনিংয়ে নতুন পরিচালক নিয়োগ দেয়া হলেও খাবারের মান তেমন বৃদ্ধি পায়নি । অন্যদিকে লাগামহীন ভাবে প্রতিদিনই বাড়িয়ে চলছে খাবারের দাম । এতে বিপাকে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা হতদরিদ্র শিক্ষার্থীরা । দাম কমানোর জন্য বারবার দাবি জানানো হলেও বিষয়টি আমলে নিচ্ছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন ।

বেশ কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে । বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী লিটন মিয়া বলেন, হলের খাবার এমনিতেই নিম্নমানের। এরপরও কষ্ট করে আমরা সেটা খাই। কিন্তু শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ছাড়া হঠাৎ দাম বাড়ানো হয়েছে। শিক্ষার্থী হিসেবে আমাদের বাড়তি কোনো ইনকাম থাকে না, আমরা বেশ কিছুদিন যাবত দাম বৃদ্ধির বিষয়টি নিয়ে সমালোচনা করছি কিন্তু কোন সূরা হচ্ছে না ।

ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী শাকিল আহমেদ বলেন, বাংলাদেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে হল ডাইনিংয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ভর্তুকি দেয়া হয়। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে এর রীতি এখনো চালু হয়নি । ডাইনিং কর্তৃপক্ষ যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধির অজুহাত দেখাচ্ছে তা নেহায়েত মনগড়া । ক্যাম্পাসের বাইরের হোটেলগুলোর সাথে বিবেচনা করলে ডাইনিংয়ের খাবারের দাম অনেক বেশি । এভাবে দাম বৃদ্ধি অব্যাহত রাখলে বিশ্ববিদ্যালয়ের বাইরের হোটেলগুলোতেও দাম বাড়িয়ে দেয়া হবে তখন শিক্ষার্থীরা আরো বেশি বিপাকে পড়বে ।

এদিকে বিশ্ববিদ্যালয় থেকে হল ডাইনিং এ কোন ভর্তুকি দেয়া হয় না জানিয়ে খাবারের দাম কমাতে অপারগতা প্রকাশ করেন বঙ্গবন্ধু হলের ডাইনিং পরিচালক । তিনি জানান, প্রশাসন ভর্তুকি দেওয়ার বদলে আমার কাছ থেকে প্রতি মাসে ৭ হাজার টাকা করে ভাড়া কেটে নিয়ে নিচ্ছে । এছাড়া দ্রব্যমূল্যের এই উর্ধ্বগতির বাজারে এর চাইতে কম দাম রাখা সম্ভব নয় বলে জানান তিনি ।

এ বিষয়ে বঙ্গবন্ধু হলের প্রভোস্ট ড. মো. সাইফুল ইসলাম জানান , ডাইনিং পরিচালকের সাথে এখনো আমাদের কোনো পার্মানেন্ট চুক্তি হয়নি । বিগত সময়ে যারা ডাইনিং পরিচালনা করেছে তাদের খাবারের মান নিয়ে অনেক অভিযোগ ছিল শিক্ষার্থীদের । তাই আপাতত খাবারের মান বৃদ্ধির দিকে নজর দিতে নতুন করে অস্থায়ীভাবে তাদের দায়িত্ব দেয়া হয়েছে । আপাতত সবকিছু পর্যবেক্ষণে রয়েছে। শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা বিবেচনা করছি, ডাইনিং কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব ।

আমার বার্তা/জেএইচ/সামী আহম্মেদ পাভেল

ডুজার সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে ইবিতে সাংবাদিক সংগঠনগুলোর মানববন্ধন

পেশাগত দায়িত্ব পালনকালে রাজধানীর শাহবাগ থানার অভ্যন্তরে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে এবং স্বাধীন সাংবাদিকতার

তরুণ কলাম লেখক ফোরাম জবি শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার উদ্যোগে ‘ডিজিটাল যুগে লেখালেখির ভবিষ্যৎ’ শীর্ষক

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থীর ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়জুড়ে

ইবির আবাসিক হলে অপটিক্যাল ফাইবার স্থাপন শুরু, উদ্বোধন করলেন উপাচার্য

উচ্চগতির ক্যাম্পাস নেটওয়ার্ক স্থাপনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলসমূহে অপটিক্যাল ফাইবার কেবল স্থাপনের কার্যক্রম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও পাচার হওয়া অর্থ ফেরতসহ ২১ প্রস্তাব ইআরএফের

বাবা ও ছোট ভাই হত্যার ঘটনায় বড় ছেলে সোহান গ্রেপ্তার

বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেওয়ায় কর্মকর্তাকে প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিসিক এর জিএম/পিডি মোঃ হাফিজুর রহমানের বিরুদ্ধে যতসব অভিযোগ

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে ১৮০ অভিবাসী, বাড়ছে উদ্বেগ

ইরানকে দেখে মালাক্কা প্রণালিতেও টোল বসানোর চিন্তা ইন্দোনেশিয়ার

সুষ্ঠু হচ্ছে এসএসসি, ডিসেম্বরেই সব পরীক্ষা শেষ করার পরিকল্পনা সরকারের

নৈশভোজে হামলাকারী শিক্ষক ও গেম ডেভেলপার, পরিচয় প্রকাশ

শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

হুদায়বিয়ার সন্ধি থেকে মুসলিমদের জন্য ৪ শিক্ষা

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে: হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল

ভর্তি জটিলতায় ১ বছরে অপচয় হচ্ছে ‘৪০ লাখ বছর’ : শিক্ষামন্ত্রী

মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফর বাতিলের কারণ জানালেন ট্রাম্প

মাদারীপুরে এক্সপ্রেসওয়েতে দুটি ট্রাকের সংঘর্ষ, আহত ১০

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আরো ১৯৫০ মেগাওয়াট বিদ্যুৎ: বিপিডিবি

এআই চ্যাটে কিশোররা কী আলোচনা করছে, দেখতে পারবেন অভিভাবক

ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার

প্রশ্নপত্র ফাঁসের ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করছে অসাধু চক্র

নেপালের কাছে হেরে সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ

লিভারপুলের জার্সিতে শেষ ম্যাচটা খেলে ফেললেন সালাহ!