উপকূলে সুস্পষ্ট লঘুচাপ: কমছে গরম, কাল থেকে সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
আষাঢ়ের চেনা রূপে ফিরছে প্রকৃতি। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর জোড়া প্রভাবে আগামী পাঁচ দিন দেশজুড়ে অবিরাম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ দেশের কোথাও কোথাও হালকা বৃষ্টি ও মৃদু তাপপ্রবাহ থাকলেও, রোববার থেকে খুলনা, বরিশাল,