ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

পঞ্চম সমাবর্তনে ডিগ্রি পেলেন গ্রিন ইউনিভার্সিটির ৪১২৯ গ্র্যাজুয়েট

নিজস্ব প্রতিবেদক:
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৫০

বর্ণাঢ্য আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে ৪ হাজার ১২৯ জন গ্রাজুয়েটকে ডিগ্রি দেওয়া হয়েছে। এর মধ্যে ৫ জন চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ১০ জন ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল পেয়েছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) পূর্বাচলে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম এ ফায়েজ সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইলিনয়স স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ও অন্তবর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড. আলী রীয়াজ। এতে বক্তব্য দেন গ্রিন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ।

সমাবর্তনে সভাপতির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান ড. এসএম এ ফায়েজ বলেন, সাম্প্রতিক পরিবর্তিত পরিস্থিতিতে সমাজের প্রতি শিক্ষার্থীদের দায়বদ্ধতা বেড়ে গেছে। যারা পরিবর্তনের সামর্থ্য রাখে, তারা গড়তেও পারে। ইতিবাচক দিকে এই সমাজকে চালিত করা, ঘুণে ধরা কাঠামোকে পুনঃনির্মাণ করা এবং ন্যায়ভিত্তিক সুষম সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশে যে-সব সম্ভাবনা বিকশিত হতে পারেনি, সেই সব সম্ভাবনাকে বিকশিত করার কোনো বিকল্প নেই। যে পথগুলো রুদ্ধ ছিল, তা অবশ্যই উন্মুক্ত করতে হবে। এসময় তিনি গ্রাজুয়েটদের প্রযুক্তি ও মানবিকতার ছোঁয়ায় দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবর্তন বক্তা অধ্যাপক ড. আলী রীয়াজ বলেন, সমাবর্তনের মাধ্যমে শুধু গ্রাজুয়েশন পর্বের সমাপ্তির ঘটছে না, বরং আজ থেকে জীবনের আরও একটি পর্বের সূচনা হচ্ছে। আর তা হলো ব্যবহারিক জীবন, নতুন চ্যালেঞ্জ নেওয়া ও নিজের অবস্থান তৈরি করার জীবন। গ্রিন ইউনিভার্সিটির প্রত্যেক গ্রাজুয়েটকে সেই চ্যালেঞ্জে মোকাবিলায় এগিয়ে আসতে হবে।

বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রাজুয়েটদের ভবিষ্যৎ যেমন অফুরন্ত সম্ভাবনার, তেমনি অনেক বাধা-বিপত্তিরও। তবে আমাদের বিশ্বাস গ্রিন ইউনিভার্সিটি থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ তোমাদের ভবিষ্যতের ভিত্তি হয়ে থাকবে।

তিনি আরও বলেন, ইতোমধ্যেই গ্রিন ইউনিভার্সিটিতে এআই এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের মত বিষয় চালু হয়েছে, আগামীতে ফার্মেসি ও আর্টিটেকচারের মত বিষয় চালু করার পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধার চিত্র তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রেখে গ্রিন ইউনিভার্সিটিকে উত্তরোত্তর এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, আগামীর বিশ্ব গতিশীল ও বহুমাত্রিক, যেখানে চ্যালেঞ্জের পাশাপাশি রয়েছে অসীম সুযোগ ও সম্ভাবনা। সাইবার প্রযুক্তির দ্রুত অগ্রগতি, ৫-জি শিল্পবিপ্লব, হাইটেক যোগাযোগ ব্যবস্থার উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাট জিপিটির মত বিষয়গুলো খাপ খাইয়ে নিয়ে আগামীতে এগিয়ে যেতে হবে। এসময় গ্রাজুয়েশন শেষ করা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসকে আত্মশক্তিতে রূপান্তর করে অসাধ্য সাধন এবং দেশ ও দশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমেদ বলেন, দক্ষ মানব শক্তি তৈরিতে বিশ্বাসী এবং এজন্য উচ্চশিক্ষার বিকল্প নেই। তিনি বলেন, আমাদের এমন গ্র্যাজুয়েট হতে হবে, যারা গর্বের সঙ্গে দেশকে সারা বিশ্বে প্রতিনিধিত্ব করবে। এসময় উচ্চশিক্ষায় গ্রিন ইউনিভার্সিটির অবদান সংক্রান্ত নানা দিক তুলে ধরেন তিনি।

সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ট্রাস্টি বোর্ডের সদস্য, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, ছাত্র-ছাত্রী, আমন্ত্রিত অতিথি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে দলের নেতাকর্মীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মিয়ানমারের চিন ও রাখাইন রাজ্যের সশস্ত্র দলগুলোর সমঝোতা ও আঞ্চলিক স্থিতিশীলতা

দেশের ক্ষতি হলে আমরা নীরবে বসে থাকব না : জামায়াত আমির

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ জন

শহীদের সঙ্গে বেইমানি নয়, প্রকৃত খুনিদেরই বিচার হবে: চিফ প্রসিকিউটর

গুম-খুনের রাজনীতি থেকে বেরিয়ে আশার প্রত্যাশা প্রধানমন্ত্রীর

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

শিক্ষা খাতের সমস্যা সমাধানে নীতিমালায় পরিবর্তন আনছে সরকার: প্রতিমন্ত্রী

 বাঘাবাড়ি ডিপোতে সক্রিয়  "তেলচোর  সাদেকীন সিন্ডিকেট" নেপথ্যে জি এম এইচ আর মাসুদুল 

সীমান্তে নিরাপত্তা জোরদার, হাই অ্যালার্টে বিজিবি

জিডিপির ৫ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে: শিক্ষামন্ত্রী

রাঙামাটিতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

হিলিতে জমে উঠেছে মসলার বাজার, দামে স্বস্তি

ব্যবসা ও রাজনীতির যোগসাজশের প্রভাব গণমাধ্যমের স্বাধীনতার ওপর পড়ছে

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী

স্কুলপড়ুয়া শিশুর জন্য যে পুষ্টি উপাদানগুলো জরুরি

গাজীপুরে পাঁচ খুনের ঘটনায় উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া সংবাদমাধ্যমের পূর্ণ স্বাধীনতা সম্ভব নয়: কামাল আহমেদ

দেশেই তৈরি হবে ডেঙ্গু ও হামের টিকা, কমবে অ্যান্টিভেনম সংকট