ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

জাককানইবিতে শেখ পরিবারের নামে সকল স্থাপনার নাম পরিবর্তন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
১৯ মার্চ ২০২৫, ১৪:৫৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার পরিবর্তন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়। এতে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত ৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল বঙ্গবন্ধু কর্ণার (গ্রন্থাগার ও হল) এর নতুন নামকরণ করা হয়েছে।

এছাড়া একই আদেশে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্থাপনারও নতুন নামকরণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলের নাম ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল’ থেকে পরিবর্তন করে 'বিদ্রোহী হল' এবং ছাত্রী হলের নাম 'বঙ্গমাতা বেগম ফজিলতুন্নেসা মুজিব হল' পরিবর্তন করে ‘শিউলিমালা হল’ রাখা হয়েছে। এছাড়া 'শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠ' নাম পরিবর্তন করে 'বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠ' এবং বঙ্গবন্ধু স্কয়ারের নতুন নাম 'জুলাই বিপ্লব-২০২৪ স্কয়ার', শেখ রাসেল শিশু পার্কের নাম পরিবর্তন করে রাখা হয়েছে বুলবুল শিশু পার্ক।

উল্লেখ্য, গতবছর ৫ আগস্ট সরকার পতনের পরই নজরুল বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্কয়ারে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে দেয় আন্দোলনকারীরা। পরে হল দুটির নাম কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম 'বিদ্রোহী' কবিতা ও 'শিউলিমালা' গল্পগ্রন্থের নামে পরিবর্তন করার দাবি জানায় শিক্ষার্থীরা।

আমার বার্তা/এমই

ডিআইইউতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি ও গবেষণা সম্মেলন শুরু

কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, স্মার্ট প্রযুক্তি ও ভবিষ্যৎ উদ্ভাবনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে

বটতলায় বসেই সারাদেশের স্বাদ, ইবিতে ‘বাংলাদেশী উৎসব’

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক ও পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য'র উদ্যোগে তিন দিনব্যাপী ‘বাংলাদেশী উৎসব-১৪৩৩’ আয়োজন করা

শিক্ষার্থীদের গবেষণায় সহায়ক পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে কৃষি রসায়ন বিভাগে ‘পেস্টিসাইড ডিসপ্লে বোর্ড’

আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক-মাধ্যমিকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগামী শিক্ষাবর্ষে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের