ই-পেপার মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ৩০ পৌষ ১৪৩২

সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৫, ১৮:০৭

পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের প্রতিবাদে এবং সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সকল কার্যক্রম নিষিদ্ধসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে স্টুডেন্টস ফর সভারেন্টি।

রোববার (১১ মে) বিকেল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যে সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশে স্টুডেন্টস ফর সভারেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক বলেন, ভারতের র’ এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত বাংলাদেশ, ভারত ও আরাকানে বিস্তৃত ইউপিডিএফের মত একটা ত্রিদেশীয় সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের সাথে অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশন কীভাবে বৈঠক করার নৈতিক সাহস পেলো, সেটা আমাদের বুঝে আসছে না। বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যসহ পাহাড়ের বহু নিরীহ মানুষের রক্ত যাদের হাতে, সেই সন্ত্রাসীদের সাথে বৈঠক উদ্বেগজনক।

তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি ঐকমত্য কমিশনের ভূমিকা ও দায়বদ্ধতা প্রশ্নবিদ্ধ হয়েছে। অতএব ঐকমত্য কমিশনের যেসব সদস্যের সহায়তায় ইউপিডিএফকে রাজনৈতিক সংগঠনের স্বীকৃতি দিতে বৈঠকের আয়োজন করা হয়েছে তাদেরকে অতিদ্রুত অপসারণ করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক মুহিউদ্দিন রাহাত বলেন, রোহিঙ্গা গণহত্যাকারী আরাকান আর্মির সহযোগী সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফকে রাজনৈতিক স্বীকৃতি প্রদান মানে পাহাড়ের স্বায়ত্তশাসনকে স্বীকৃতি প্রদান করা একই কথা। এর পরের ধাপই হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের স্বপ্নের জুম্মল্যান্ড গঠন। ইউপিডিএফ এর সাথে ঐকমত্য কমিশনের বৈঠকের মাধ্যমে পরোক্ষভাবে বিচ্ছন্নতাবাদকেই উস্কে দেয়া হলো। অতিদ্রুত টিআইবির ইফতেখারসহ বিচ্ছিন্নতাবাদীদের দোসরদেরকে ঐকমত্য কমিশন থেকে অপসারণ করতে হবে।

সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি ৫ দফা দাবি জানানো হয়-

১. ইউপিডিএফের এর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আগামী ১৫ মে অনুষ্ঠিতব্য বৈঠক বাতিল করতে হবে।

২. সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ এর সকল কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

৩. ঐকমত্য কমিশন থেকে ড. ইফতেখারসহ বিচ্ছিন্নতাবাদীদের সহযোগীদেরকে অপসারণ করতে হবে।

৪. পার্বত্য চট্টগ্রাম থেকে বিচ্ছিন্নতাবাদীদের খ্রিস্টানাইজেশন রোধ করতে ব্যবস্থা নিতে হবে।

৫. পাহাড় থেকে চাঁদাবাজ ও সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমার বার্তা/এমই

খুবিতে নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক বরখাস্ত

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের দুই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষক

গ্ৰীন ভয়েসের উদ্যোগে গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যাম্পাসের বিভিন্ন ফলজ ও বনজ গাছ থেকে পেরেক, ব্যানার ও ফেস্টুন অপসারণ

জাপানের সম্মানজনক এনইএফ বৃত্তি পেলেন বাকৃবির ১২ শিক্ষার্থী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি)  অধ্যয়নরত ১২ জন মেধাবী শিক্ষার্থী  জাপানের সম্মানজনক আন্তর্জাতিক বৃত্তির জন্য নির্বাচিত

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছে জবি শিক্ষার্থীরা, এ সপ্তাহেই তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন কনস্টেবল মাসুদ

সিরির জন্য গুগলের জেমিনি এআই বেছে নিলো অ্যাপল

জুরাইনে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

সুন্দরবনে ১০০ কেজি হরিণের মাংস ও ফাঁদ জব্দ

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

ই-রিটার্ন দাখিলে প্রবাসী বাংলাদেশিদের করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া

এবার গানম্যান পেলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ঢাকার তাপমাত্রা অপরিবর্তিত, হালকা কুয়াশার সম্ভাবনা

বেগম খালেদা জিয়ার স্মরণে বিজিএমইএ’র শোকসভা ও দোয়া মাহফিল

মসজিদের ইমামের বিরুদ্ধে নির্দিষ্ট প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগ

খুবিতে নিয়োগে অনিয়ম, দুই শিক্ষক বরখাস্ত

জুরাইনে রাস্তা পারাপারের সময় ভ্যানচালক নিহত

মার্কিন বাজারে প্রবেশে ভারতীয় পণ্যের শুল্ক বাড়ার আশঙ্কা

মোবাইল অ্যাপে চালু হয়েছে র‌্যাপিড পাস রিচার্জ সুবিধা

ইসিতে চতুর্থ দিনের আপিল শুনানি কার্যক্রম শুরু

নিজ নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান

যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে ইরান

১৩ জানুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

বাগেরহাটে খালেদা জিয়ার মিলাদে হামলা, আহত ২