ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

জকসু নির্বাচন নিয়ে কোনো দল-গোষ্ঠীর চাপ নেই: উপাচার্য

আমার বার্তা অনলাইন:
০৭ নভেম্বর ২০২৫, ১০:৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বলেছেন, জকসু নির্বাচন নিয়ে কোনো দল, কোনো গোষ্ঠী বা সরকারের কোনো মহল থেকে কোনো ধরনের চাপ বা নির্দেশনা নেই। সম্পূর্ণ স্বাধীন, স্বতন্ত্র ও সুন্দরভাবে জকসু নির্বাচন শেষ করবো আমরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, জকসুতে সবার অংশগ্রহণ থাকবে এবং শিক্ষার্থীরা প্রথমবারের মতো আয়োজিত এই জকসু উপভোগ করবে—এটিই আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীদের ভোটের মাধ্যমেই জকসুতে প্রতিনিধিরা নির্বাচিত হবে এবং তারা শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে পরিবেশ তা যদি বজায় থাকে তাহলে প্রত্যেক বছর জানুয়ারিতে নিয়মিতভাবে জকসু নির্বাচন করার চেষ্টা করবো। এটি হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি অনন্য নজির স্থাপন হবে। আমরা চাই, প্রতি বছরই জকসু নির্বাচন হোক। এটি করতে পারলে ভালো হতো। কিন্তু এটি করা কঠিন। তবে করতে পারলে আমি খুশি হতাম।

জকসুর তহবিল ও খরচের খাতের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, জকসুতে খরচের জন্য আমাদের নির্দিষ্ট কোনো বাজেট নেই এখনো।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের আয় থেকেই জকসুতে খরচ করা হবে। রেভিনিউ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই খরচ সমন্বয় করবে। ইউজিসির রিভাইস বাজেটে এই খরচ সমন্বয় করা হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে জকসুর জন্য একটি ফান্ড রাখা হবে। প্রয়োজনীয় বাকি খরচগুলোর বিষয়ে ফিন্যান্সিয়াল কমিটি থেকে প্রস্তাবনা ও পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার জকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান।

তফসিল অনুযায়ী, ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯ ও ১১ নভেম্বর। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর , ১৩ থেকে ১৭ নভেম্বর মনোনয়ন বিতরণ, ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়ন দাখিল, ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

পরবর্তীতে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর। প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে ২৭ ও ৩০ নভেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। প্রত্যাখ্যানকৃত প্রার্থী তালিকা প্রকাশ ৯ ডিসেম্বর। প্রার্থীদের প্রচারণা ৯ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর। ২২ ডিসেম্বর ভোটগ্রহণ ও ফল ঘোষণা করা হবে ২২-২৩ ডিসেম্বর।

আমার বার্তা/এল/এমই

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মিউজিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে লোকসংগীত, আধুনিক ও ছায়াছবির গানে  "কুয়াশার গান" উৎসব পালিত

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

‘পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা রীতিমতো অবান্তর’ বলা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক মোহাম্মদ

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে ডাকসু ভবনের সামনে শিক্ষার্থীরা

জড়িত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তিন দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র

মুক্তিযুদ্ধের ইতিহাস স্মরণে চার দিনব্যাপী অনুষ্ঠান ‘রক্তের দলিল’

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চার দিনব্যাপী ‘রক্তের দলিল’ শীর্ষক একটি অনুষ্ঠান চলছে। বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ