ই-পেপার মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ইউজিসির বিশেষ উদ্যোগ গ্রহণ

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৫, ১৩:৫১

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ সেবা কার্যক্রম চালু করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। প্রথম ধাপে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রায় এক হাজার শিক্ষার্থী এ সেবা নেবেন।

রোববার (৯ নভেম্বর) শেকৃবির টিএসসি কমপ্লেক্স অডিটোরিয়ামে ‘সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা’ প্রকল্পের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।

ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোছা. জেসমিন পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম।

অধ্যাপক আনোয়ার জানান, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে শিক্ষার্থীরা নানা ধরনের ট্রমায় আছেন। এ ট্রমা কমিয়ে আনতে সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প ব্যাপকভাবে সহায়তা করবে।

শিক্ষার্থীদের উদ্দেশে ইউজিসির চেয়ারম্যান বলেন, ‘তোমরা মৃত্যুকে ভয় না পেয়ে দেশের স্বার্থে এগিয়ে এসেছ এবং তোমাদের ডাকে রাস্তায় নেমে এসেছিল সাধারণ মানুষ। তোমাদের নিয়ে জাতি গর্ব করে। তোমাদের ওপর জাতির প্রত্যাশা বৃদ্ধি পেয়েছে। তাই জুলাইয়ের চেতনা ধারণ করে সাহসিকতার সঙ্গে সমাজ বিনির্মাণে এগিয়ে যেতে হবে। তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ।’

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ইউজিসির বিশেষ উদ্যোগ

ইউজিসির চেয়ারম্যান শিক্ষার্থীদের সহযোগিতায় টিম ওয়ার্কের মাধ্যমে দেশের ১৭০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিতকরণের মাধ্যমে শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

ইউজিসি ও ইউনেসকো জুলাই-আগস্ট ২০২৪-এর চেতনাবোধ সামনে রেখে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প নেয়। এর অধীনে দেশের ২২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার শিক্ষার্থী সেবা পাবেন। ধাপে ধাপে এ সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শেকৃবির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, জবির উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, শেকৃবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, জবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, শেকৃবির ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মোহা. আশাবুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলী, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান, ব্র্যাক আইইডির সিনিয়র সাইকোলজিস্ট শারিকা তাসনিম, ইউনেসকোর প্রতিনিধি রাজু দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে নারী শিক্ষককে হত্যা

বেতন নিয়ে ঝামেলা ও অন্য বিভাগে বদলির জেরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহযোগী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু

ঈদযাত্রা নিরাপদ-নির্বিঘ্ন করতে ঢাকা আহ্ছানিয়া মিশনের ৯ সুপারিশ

কোনো রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড দেওয়া হয়নি: অর্থ উপদেষ্টা

মরক্কোর আমাজিঘ নারী: প্রাচীন হস্তশিল্পের মানব জাদুঘর ও ঐতিহ্যের ধারক

ঈদের মিছিল ও তিনদিন ঈদ উৎসব আয়োজন করা হবে: আসিফ মাহমুদ