ই-পেপার বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জকসু নির্বাচন: ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেল ঘোষণা

আমার বার্তা অনলাইন:
১৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ‘মওলানা ভাসানী ব্রিগেড’ নামে প্যানেলে ঘোষণা করেছে ছাত্র ফ্রন্ট সমর্থিত ক্রিয়াশীল ৯টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সোমবার (১৭ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের নিচ তলায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জবি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ।

এতে ভিপি পদে মনোনীত হয়েছেন শাখা উদীচীর সভাপতি গৌরব ভৌমিক ও জিএস পদে মনোনীত হয়েছেন শাখা ছাত্রফ্রন্টের সভাপতি ইভান তাহসীব।

এছাড়া ২১ সদস্যের এ প্যানেলে সহ-সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন শামসুল আলম মারুফ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক পদে খিজির আল সিফাত, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে মশিউর রহমান ভূঁইয়া (জয়), বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে রিয়াদ হোসেন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নু মং প্রা মারমা, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আফিকা লেবিন মৌমি, আন্তর্জাতিক সম্পাদক পদে জোয়ান অফ আর্ক সুকন্যা, নাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে সালমান সায়ক, ক্রীড়া সম্পাদক পদে মুগ্ধ আনন, পরিবহন সম্পাদক পদে মোহাম্মদ মাহিন, সমাজসেবা সম্পাদক পদে আমরিন জাহান অপি এবং পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে সায়্যিদা মুবাশ্বিরা মনোনীত হয়েছেন।

এছাড়াও ৭টি নির্বাহী সদস্য পদের মধ্যে সুমাইয়া আবেদীন রিতিকা, তাজওয়ার ইসলাম, সাগ্নিকা চক্রবর্তী, রৌদ মুক্তাদির, শাহরিয়ার আদিব, রিতিকা (রিসি জাফরাত) ও পল্লব কুমার মনোনীত হয়েছেন।

জানা যায়, জোটবদ্ধ ৯টি সংগঠনের মধ্যে রয়েছে- ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, উদীচী, সাংস্কৃতিক কেন্দ্র, রাষ্ট্রচিন্তা, চিন্তক, ব্যান্ড মিউজিক অ্যাসোসিয়েশন ও জবি রঙ্গভূমি।

এদিন প্যানেল ঘোষণার সময় সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

খালেদা জিয়ার জানাজায় ডাকসুর পক্ষ থেকে ১০টি বাসের ব্যবস্থা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ সহজ করতে ডাকসুর

জকসু নির্বাচন স্থগিত: বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের ঘোষণার পর বিক্ষোভে উত্তাল

জকসু নির্বাচনের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন স্থগিতের প্রতিবাদ ও দ্রুত

খালেদা জিয়ার মৃত্যুতে জকসু নির্বাচন স্থগিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে।  আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু