ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

জানুয়ারিতেই বিশেষ বৃত্তি পাচ্ছে জবি শিক্ষার্থীরা, এ সপ্তাহেই তালিকা প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
১১ জানুয়ারি ২০২৬, ১৯:৩৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ঘোষিত বিশেষ বৃত্তির তালিকা চলতি সপ্তাহেই প্রকাশ করা হবে। একই সঙ্গে জানুয়ারি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) বিকাল চারটায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন, জকসুর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলীম আরিফ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মাসুদ রানা।

বৈঠকে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি, দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, দ্বিতীয় সমাবর্তন আয়োজন এবং ডিনস অ্যাওয়ার্ড সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে জকসুর ভিপি মো. রিয়াজুল ইসলাম বলেন, “অর্থ মন্ত্রণালয় থেকে ইউজিসির বরাবর অর্থ ছাড়ের বিষয়ে চিঠি এলেও এখনো অর্থ বরাদ্দ পাওয়া যায়নি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে অর্থ উপদেষ্টার সঙ্গে ইউজিসি চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বৈঠক অনুষ্ঠিত হবে।”

তিনি আরও জানান, “এই সপ্তাহের মধ্যেই বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ করা হবে এবং চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”

দ্বিতীয় ক্যাম্পাস প্রসঙ্গে ভিপি বলেন, “দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যান ইতোমধ্যে ইউজিসিতে জমা দেওয়া হয়েছে। ইউজিসি বর্তমানে প্ল্যানটি পর্যালোচনা করছে। আগামী ১৫ জানুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।”

এ ছাড়া দ্রুত দ্বিতীয় সমাবর্তন আয়োজনের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ইউজিসিকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে ইউজিসি কর্তৃপক্ষ সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছে।

আমার বার্তা/সাদিয়া সুলতানা রিমি/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী

বিসিবি সভাপতি হওয়ার ইচ্ছাপ্রকাশ করলেন তামিম ইকবাল

ছাত্র-জনতার গণপ্রত্যাশা পূরণই এই সংসদের অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদের ছুটির মধ্যে দুইদিন আন্তঃব্যাংক চেক নিষ্পত্তি হবে নতুন সময়সূচিতে

ত্রয়োদশ সংসদ: মির্জা আব্বাসসহ ৫ সদস্যের সভাপতিমণ্ডলী মনোনীত

জাতীয় সংসদ যেন চরিত্রহননের কেন্দ্র না হয়: সংসদে বিরোধীদলীয় নেতা

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বিএমইউতে সচেতনতামূলক র‍্যালি ও সেমিনার

সংসদ অধিবেশনে ড. ইউনূস-সেনাপ্রধান-জাইমাসহ উপস্থিত ছিলেন যারা

দেশ ও জনগণের স্বার্থই আমার রাজনীতি: সংসদে প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

অভিযানের ৩৯তম ধাপে একাধিক মার্কিন ঘাঁটি ধ্বংসের দাবি আইআরজিসির