ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

গবাদিপশুর এলএসডি চিকিৎসার পুর্ণাঙ্গ গাইডলাইন প্রণয়ন করলো বাকৃবি

বাকৃবি সংবাদদাতা:
১৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৭

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি হওয়া লাম্পি স্কিন ডিজিজের (এলএসডি) সম্পূর্ণ চিকিৎসা নির্দেশনা প্রাণিসম্পদ অধিদপ্তরের (ডিএলএস) নিকট হস্তান্তর করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্যাথলজি বিভাগ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন “ইনভেস্টিগেশন অব লাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) অ্যাফেক্টেড হার্ডস অ্যান্ড ফরম্যুলেশনস অব কন্ট্রোল স্ট্র্যাটেজিস” প্রকল্পের প্রধান গবেষক বাকৃবির প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন। ওই প্রকল্প থেকেই চিকিৎসা নির্দেশনা তৈরি করা হয়েছে বলে জানান অধ্যাপক ড. রোখসানা পারভীন।

তিনি প্রকল্পের লক্ষ্য ও অর্জন নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি এলএসডি প্রতিকার ও প্রতিরোধে গৃহীত কৌশলসমূহ তুলে ধরেন।

তিনি বলেন, গতকাল মঙ্গলবার এলএসডি প্রতিরোধে চিকিৎসা নির্দেশনা প্রাণিসম্পদ অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে এলএসডি নিয়ন্ত্রণে টেকসই সমাধান নিশ্চিত করা সম্ভব হবে এবং গবাদিপশু খাতে অর্থনৈতিক ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আমরা আশাবাদী।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ানের সাথে যোগাযোগ করা হলে লাম্পি স্কিন ডিজিজ রোগটি ছয় বছরেরও বেশি সময় ধরে দেশে বিদ্যমান উল্লেখ করে তিনি বলেন, গবেষণার ক্ষেত্রে শুরুতে আমরা কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে এ বিষয়ে দ্রুত অগ্রগতি হচ্ছে। তবে গত কয়েক বছর ধরে রোগটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, কারণ সময়ের সঙ্গে সঙ্গে ভাইরাসটির বৈশিষ্ট্যে পরিবর্তন আসছে, যার ফলে আক্রান্ত পশুর মৃত্যুহারও বৃদ্ধি পাচ্ছে।

তিনি জানান, বর্তমানে মহাখালীর প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান (এলআরআই) টিকা উৎপাদনের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে বিদ্যমান উৎপাদন সক্ষমতা এখনও মাঠপর্যায়ের সামগ্রিক চাহিদা পূরণে যথেষ্ট নয়।

তিনি আরও বলেন, এলএসডি একটি ভাইরাসজনিত রোগ হওয়ায় কেবল প্রতিরোধ নয়, আক্রান্ত পশুর যথাযথ চিকিৎসাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য একটি সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক চিকিৎসা নির্দেশনার প্রয়োজন ছিল, যা আমরা হাতে পেয়েছি। নতুন এই নির্দেশনাটি প্রাণিসম্পদ অধিদপ্তরের পূর্ববর্তী নির্দেশনাকে আরও সমৃদ্ধ, কার্যকর ও সময়োপযোগী করে তুলবে।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

ইউজিসির সদস্য হলেন ঢাবির অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. আব্দুল্লাহ-আল-মামুনকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন

কমপ্লিট শাটডাউনের মধ্যেই ডুয়েটে ঢুকলেন নতুন ভিসি

‘কমপ্লিট শাটডউন’ উপেক্ষা করে অবশেষে শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত

জাবি ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় নিরাপত্তা জোরদারে নতুন ৫ সিদ্ধান্ত

গত ১২ মে রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ ও প্রাণনাশের চেষ্টার ঘটনায়

সুস্থ পশু নির্বাচন থেকে মাংস সংরক্ষণ—গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন বাকৃবি অধ্যাপক

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশু কেনা ও মাংস সংরক্ষণ নিয়ে মানুষের ব্যস্ততা বেড়েছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চলে গেলে বড় ক্ষতি হয়ে যাবে

জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা হয়

রাশিয়ার হামলায় একদিনেই ১৩২০ ইউক্রেনীয় সেনা নিহত

আদ্-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা

তহবিল সংকটের মধ্যে রোহিঙ্গাদের ২০ লাখ ইউরো দিচ্ছে ফিনল্যান্ড

পবিত্র হজ শেষে দেশে ফিরেছেন ৬ হাজার ১৭৫ বাংলাদেশি হাজি

জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে দেশের বড় ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

শহিদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী

জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউরোপ জয়ের জন্য দেশ ছাড়ার আগে উচ্ছ্বসিত তপু বর্মণরা

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

ইয়ং ফ্রেন্ডস ক্লাবের নবগঠিত উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত

শর্ত না মানলে ইরানের সঙ্গে ফের যুদ্ধ শুরুর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

দলের দুঃসময়ের কাণ্ডারি আরিফুল ইসলাম আরিফকে মূল্যায়নের দাবি তৃণমূলের

শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ, সোমবার চার্জগঠন শুনানি

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫: স্বাস্থ্য অধিদপ্তর

ইরানের সক্ষমতা নিয়ে শত্রুদের কৌশল ভুল ছিল: আইআরজিসি কমান্ডার

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্বামী পলাতক