ই-পেপার রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩৩

রোববার শেষ হচ্ছে শাকসুর প্রচারণা

আমার বার্তা অনলাইন:
১৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩২

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আচরণবিধিমালা অনুযায়ী ভোটগ্রহণের ৪৮ ঘণ্টার মধ্যে প্রচারণা শেষ করতে হবে।

এদিকে নির্বাচনে প্রচারণার সময় আর বৃদ্ধি করা হবে না বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোহাদ্দেছ জাগো নিউজকে এ বিষয়টি নিশ্চিত করেন।

২০ জানুয়ারি সকাল ৯টায় শুরু হবে শাকসুর ভোটগ্রহণ। নির্বাচনের আচরণবিধিমালায় বলা হয়েছে, প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে ভোটগ্রহণ শুরুর হওয়ার ৪৮ ঘণ্টা পূর্ব পর্যন্ত প্রচার প্রচারণা করতে পারবেন প্রার্থীরা। সেই হিসেবে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় শেষ হচ্ছে প্রচার-প্রচারণার সময়।

তবে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন না বলে আচরণ বিধিমালায় বলা হয়েছে।

প্রধান নির্বাচন কমিশন জাগো নিউজকে বলেন, আচরণবিধিমালা অনুযায়ী প্রচারণার সময় আর বৃদ্ধি করা হবে না। এ সময়টাতে নির্বাচনের প্রস্তুতিসহ কমিশনের আনুষাঙ্গিক কাজ সম্পন্ন করা হবে।

দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি হতে যাচ্ছে শাকসু নির্বাচন। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চারটি শিক্ষাভবনসহ মোট ছয়টি কেন্দ্রের ১৭৮টি বুথে চলবে ভোটগ্রহণ। শাকসুতে মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৩০ জন।

আমার বার্তা/এল/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

মির্জাপুরে গোড়াই ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে বিজিএফের চাল বিতরণ

৬ লাশ পোড়ানোর মামলা: আসামিদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

নাগরিকদের সৌদি আরবসহ ১২ দেশ ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

কুমিল্লায় আর্মি মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

২৯ মার্চ পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি ঘোষণা

মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সংসদের সাউন্ড সিস্টেম নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: সংসদে স্পিকার

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক কাউন্সিলর আজাদ ২ দিনের রিমান্ডে

ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে

গাজীপুরের ৫০ লাখ শ্রমিকের পরিবহন সংকট বিআরটিসি বাস বরাদ্দের দাবি

মার্চের প্রথম দুই সপ্তাহে রাজধানীতে ডিবির ব্লক রেইডে গ্রেপ্তার ১২৬

আইএলওর গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা কাম্য: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন

প্রধানমন্ত্রী দিনাজপুর যাচ্ছেন সোমবার, উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচির

জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথে চলতে হবে

নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপ নেবে সরকার: জুবাইদা রহমান