ই-পেপার শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩৩

বাকৃবিতে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত

বাকৃবি সংবাদদাতা :
১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের (আইএডিএস) উদ্যোগে 'বিজনেস আইডিয়া প্রতিযোগিতা ২০২৪' এ অংশগ্রহণকৃত শিক্ষার্থীদের চূড়ান্ত পর্ব ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় বিজয়ী টিম 'গ্রীন ডাই'।

রোববার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় কনফারেন্স কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাকৃবির কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্স-জয়েন্ট ডিরেক্টর এবং মাইক্রোফাইবার লিমিটেডের ফাইনান্স ডিরেক্টর ড. মোঃ কায়সার কামরুজ্জামান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ২৫০ আইডিয়ার ভিতর থেকে ৫ টিমকে বাছাই করা সত্যিই খুব কঠিন কাজ।এ জন্য বিচারকদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তরুণ প্রজন্ম বাংলাদেশ তথা বিশ্বের সম্পদ। তারাই সামনের দিনে বাংলাদেশ চালাবে বিশ্ব চালাবে। তরুণ প্রজন্মকে তৈরি করার জন্য এটা একটা সত্যিই ভালো উদ্যোগ। পরিশ্রম, ধৈর্য এবং ভালো ব্যবহার ছাড়া সফল হওয়া যায় না।"

কৃষিবিদ ড. মো কায়সার কামরুজ্জামান বলেন," উদ্যোক্তা তৈরি করা খুব জরুরি এবং উদ্যোক্তা হওয়ার চেষ্টা ছাত্র জীবনে থেকেই শুরু করতে হবে। তৈরী পোষাক শিল্পের সাথে সরাসরি কৃষি সম্পৃক্ত। এই শিল্পের প্রধান কাচামাল হলো তুলা। কিন্তু সিংহভাগ তুলা আমদানি করতে হয়। তাই তুলা চাষ বৃদ্ধির সাথে প্রযুক্তুগত উন্নয়ন করতে হবে। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে নতুন নতুন উদ্যোক্তা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বয়ে আনতে পারে।"

উল্লেখ্য, তিনটি বাছাই পর্বে প্রায় দুই শত পঞ্চাশটি দল অংশগ্রহণ করেন। প্রথম পর্বে এগারোটি টিম নির্বাচিত হলেও সেরা পাঁচটি টিমকে বিজয়ী ঘোষণা করা হয়।

আমার বার্তা/এমই

অর্থনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে নারীবান্ধব কর্মপরিবেশ জরুরি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (সিজিডিএস)-এর উদ্যোগে নীতি থেকে বাস্তবতায় : বাংলাদেশে

জাবিসাসের সভাপতি মাহ্ আলম, সম্পাদক রাজিব

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জাবিসাস) ২০২৬ সেশনের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে

ইবি শিক্ষিকা হত্যার ঘটনায় শাস্তি পেলেন দুই শিক্ষক ও এক কর্মকর্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডে জড়িত দুই

ইবি শিক্ষিকা রুনা হত্যার বিচারের দাবিতে রাবিতে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সাবেক শিক্ষার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি আসমা সাদিয়া রুনা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন-অভিবাসী ভিসাধারীরা যুক্তরাষ্ট্রের করদাতাদের সুবিধা নিলে ভিসা বাতিল

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

যুবককে কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ

জলবায়ু ঝুঁকি: দুর্যোগ ব্যবস্থাপনা থেকে অর্থনৈতিক পরিকল্পনায় রূপান্তর এখন অপরিহার্য

মোজতবা খামেনিকে ধরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের কোটি ডলার পুরস্কার ঘোষণা

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না তুরস্ক, এরদোগানের ঘোষণা

টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার

ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইফতারে তরমুজ খান? জেনে নিন কী হয়

ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

লেবাননে ইসরায়েলের হামলায় ১২ চিকিৎসাকর্মী নিহত

লেবানন সফরে যুদ্ধ বন্ধের বার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

ইরানের জ্বালানি বাণিজ্য ছারখার করার হুমকি ট্রাম্পের

শামা ওবায়েদের নাম ব্যবহার করে তদবির বন্ধে দুই উপজেলায় সতর্কতা জারি

ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে আগেই বাড়ি ফিরছেন অনেকে

ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে : শিমুল বিশ্বাস

সংসদে হেডফোন কেলেঙ্কারি, ৫ কোটি টাকার সাউন্ড সিষ্টেম অচল

১৪ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৮