ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

শেকৃবিতে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা

আমার বার্তা অনলাইন:
২১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৪

র‍্যাবিস (জলাতঙ্ক) নির্মূলে বৈশ্বিক লক্ষ্য ইলিমিনেট র‍্যাবিস বাই ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে দেওয়া হবে জলাতঙ্কের টিকা।

এ উপলক্ষে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি টিচিং হসপিটালে আয়োজন করা হয়েছে ‌‘ফ্রি র‍্যাবিস ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন’। এর আয়োজন করছে বাংলাদেশ রেডিয়েন্ট সেল্ফ কমিউনিটি।

এই ক্যাম্পেইনের আওতায় কুকুর, বিড়ালসহ অন্যান্য পোষা প্রাণীদের বিনামূল্যে জলাতঙ্কের টিকা দেওয়া হবে। যার সার্বিক সহযোগিতায় থাকবে এসিআই।

আয়োজকরা জানান, প্রতিরোধযোগ্য রোগ হলেও সচেতনতার অভাবে এখনো মানুষ ও প্রাণীর মৃত্যু ঘটছে। পোষা ও রাস্তায় থাকা প্রাণীদের টিকাদান‌ই র‍্যাবিস (জলাতঙ্ক) প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায়। প্রাণীকে সুরক্ষা দিলে মানুষের জীবনও নিরাপদ হয়, এ লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তারা আরও জানান, এই কর্মসূচি শুধুমাত্র একটি টিকাদান কার্যক্রম না , এটি একটি সচেতনতামূলক আন্দোলন। র‍্যাবিসে আক্রান্ত হলে লক্ষণ প্রকাশের পর প্রায় সব ক্ষেত্রেই মৃত্যু অনিবার্য হলেও সময়মতো টিকা নিলে এ মারাত্মক রোগ প্রতিরোধ করা সম্ভব।

আমার বার্তা/এল/এমই

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট-২০২৬’ শুরু হয়েছে। কেন্দ্রীয়

শৃঙ্খলা ভঙ্গের দায়ে কুয়েটের দুই শিক্ষার্থী বহিষ্কার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষার্থীকে বহিষ্কার

চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহারের দাবিতে সর্বমিত্রের বিরুদ্ধে আইনি নোটিশ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অবৈধ দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মানহানিকর’ বক্তব্য ও অপপ্রচার

বাকৃবিতে বুয়েট ও বাকৃবি রোভার স্কাউট গ্রুপের যৌথ প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) রোভার স্কাউট গ্রুপ এবং বাকৃবি রোভার স্কাউট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের