ই-পেপার মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

সেন্টমার্টিনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া ইউনূস-রিজওয়ানারা মানবসভ্যতার শত্রু

আমার বার্তা অনলাইন:
১৫ এপ্রিল ২০২৬, ১৮:১৫

সেন্টমার্টিনে যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর সমালোচনা করেছে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টি। ওই সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে ‘মানবসভ্যতার শত্রু’ হিসেবে আখ্যায়িত করেছে সংগঠনটি।

একই সঙ্গে পর্যটননির্ভর স্থানীয় বাসিন্দাদের বাঁচাতে দ্বীপটির ওপর থেকে দ্রুত নিষেধাজ্ঞা তুলে নিতে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটি বলছে, বৈদেশিক ফান্ডিংয়ে চলা ড. ইউনূসের পরিবেশবাদী ‘থ্রি জিরো থিউরি’ ও সৈয়দা রিজওয়ানা হাসানদের কট্টরপন্থি পরিবেশবাদী ধারণা মানবসভ্যতার জন্য বড় ধরনের হুমকি। এই পরিবেশবাদীরা মানবসভ্যতার শত্রু। পরিবেশ ও মানবসমাজকে মুখোমুখি দাঁড় করিয়ে মানুষকে বাস্তুচ্যুত করে যারা পরিবেশ রক্ষার কথা বলে তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে, তাদের বিদেশি এজেন্ডা রয়েছে।

বুধবার (১৫ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টির আহ্বায়ক মুহম্মদ জিয়াউল হক এসব কথা বলেন। ভৌগলিক, অর্থনৈতিক ও মানবিক স্বার্থে এবং সার্বভৌমত্বগত ঝুঁকি এড়াতে সেন্টমার্টিন দ্বীপে আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে এ সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে তিনি বলেন, কিউবার ওপর আমেরিকার দীর্ঘদিনের অবরোধের মতোই, বিগত অন্তর্বর্তী সরকারের সময় সেন্টমার্টিন দ্বীপবাসীর মৌলিক অধিকার সীমিত করা হয়েছে। এতে তাদের খাদ্য, চিকিৎসা ও শিক্ষার চরম সংকট তৈরি হয়েছে। বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। দ্বীপ ও দ্বীপের মানুষদের বাঁচাতে দ্বীপটি দ্রুত অবমুক্ত করা নির্বাচিত সরকারের মানবিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।

সাবেক অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জিয়াউল হক বলেন, দেশীয় ব্যবসা, উৎপাদন ও মানব বসতিকে ধ্বংস করে বিদেশি ব্যবসা প্রসারণ, বিদেশি অর্থ আত্মসাৎকরণ এবং বিদেশি বসতি প্রতিস্থাপন করা তাদের অন্যতম উদ্দেশ্য! নারিকেল দ্বীপেও (সেন্টমার্টিন) কথিত পরিবেশবাদীরা একই এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, আমরা পরিবেশ রক্ষার পক্ষে, কিন্তু পরিবেশবাদী নামক মানবসভ্যতার শত্রুদের বিপক্ষে। সেন্টমার্টিন ভ্রমণে বিগত অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশি-বিদেশি পর্যটকরা এখন ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটান তথা বিদেশে চলে যাচ্ছে। ফলে একদিকে বাংলাদেশের পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে রিজার্ভের ওপর চাপ সৃষ্টি হচ্ছে। দেশীয় পরিবেশবাদী দালালরা বিদেশি পর্যটন কেন্দ্রগুলো থেকে কমিশন খাচ্ছে মর্মে অভিযোগ আসছে।

তিনি আরও বলেন, দ্বীপের ৮-১০ হাজার বাসিন্দার প্রায় শতভাগ মানুষের জীবন-জীবিকার একমাত্র উপায় শীতকালের ৪-৫ মাসের পর্যটনশিল্পকে ইউনূস-রিজওয়ানারা প্রায় ধ্বংস করে দিয়ে গেছে! জীবিকা নির্বাহের ভিন্ন উপায় না থাকায় দ্বীপবাসী বেঁচে থাকার তাগিদে এখন দ্বীপ ছাড়তে বাধ্য হচ্ছে। দ্বীপটি দিন দিন জনশূন্য হয়ে যাচ্ছে। ফলে পার্শ্ববর্তী মিয়ানমারের মগ, আরাকান ও ভারতীয় জেলেদের সেন্টমার্টিনের আশপাশে আনাগোনা বাড়ছে বলে খবর আসছে।

জিয়াউল হক বলেন, ২০১৯ সালেও মিয়ানমারের সরকারি ম্যাপে সেন্টমার্টিন দ্বীপকে তাদের বলে দেখিয়েছিল। এছাড়া আরও কিছু বিদেশি অপশক্তির খায়েশ রয়েছে এ দ্বীপের প্রতি। সুযোগ পেলেই তারা তাদের খায়েশ মেটাবার চেষ্টা চালাবে। তাই এ দ্বীপে যাতায়াতে সরকারি নিষেধাজ্ঞা সেন্টমার্টিনের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে!

তিনি বলেন, দ্বীপবাসীর জীবন-জীবিকার একমাত্র উপায় পর্যটনশিল্প বাঁচিয়ে রাখার মাধ্যমে দ্বীপবাসীর মৌলিক ও মানবাধিকার রক্ষা এবং দ্বীপের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে দ্বীপের ওপর অন্তর্বর্তী সরকারের পরিবেশবাদী জালেমদের আরোপিত অবরোধ তথা পরিবেশবাদের নামে সব ধরনের সরকারি নিষেধাজ্ঞা তুলে দিতে নির্বাচিত সরকারের প্রতি আমরা জোর আহ্বান জানাচ্ছি।

এসময় সেন্টমার্টিনের স্থানীয় বাসিন্দা মেডিকেল কলেজের শিক্ষার্থী সুমাইয়া সুমী বলেন, সেন্টমার্টিনে পর্যটকদের যেতে না দেওয়ায় স্থানীয়রা উপার্জনহীন হয়ে পড়েছেন। তাদের না খেয়ে মরার অবস্থা তৈরি হয়েছে।সেখানকার মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষ পুরোপুরিভাবে পর্যটন ব্যবসার ওপর নির্ভরশীল।

আমার বার্তা/এমই

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পর্দা নামলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাওলানা ভাসানী হল কর্তৃক আয়োজিত

জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনে তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয়

কোরবানির পশু থেকে যে মারাত্মক রোগগুলো মানুষে ছড়াতে পারে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে।

জাহাঙ্গীরনগরে ধর্ষণচেষ্টার বিচারের দাবিতে প্রক্টর কার্যালয়ে শিক্ষার্থীদের তালা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফায়ার সার্ভিসে ২০ নতুন স্টেশন ও ১০০ অ্যাম্বুলেন্স আসছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পল কাপুরসহ মার্কিন শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ডিজিটাল প্রযুক্তিতে মিলবে ভূমিসেবা, বন্ধ হবে দুর্নীতি: প্রধানমন্ত্রী

সিরাজদিখান ইউএনও’র সঙ্গে সাংবাদিক জোন প্লট ক্রেতাদের মতবিনিময় সভা

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতিসংঘ শান্তিরক্ষাদের সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ওএসডি হয়েও দায়িত্বে সক্রিয় ক্ষমতাধর মাসুদুল ইসলাম

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই ছেলেকে হত্যার পর পুলিশকে ফোন বাংলাদেশির 

সৌদি পৌঁছেছেন ৬৫,৫৯২ জন হজযাত্রী, মারা গেছেন আরও একজন

আনচেলত্তির দল ঘোষণা: নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাবে ব্রাজিল

রাজধানীর বিজয় সরণির কলমিলতা বাজারে লাগা আগুন নিয়ন্ত্রণে

ইরানে হামলা আবারও স্থগিত করলেন ট্রাম্প, আলোচনায় অগ্রগতির দাবি

যুক্তরাষ্ট্রে মসজিদে ২ কিশোরের বন্দুক হামলা, হামলাকারীসহ নিহত ৫

১৯ মে ঘটে যাওয়া নানান ঘটনা

মিড-ডে মিলে অনিয়ম: মায়েদের নিয়ে গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ

বাকৃবিতে উৎসবমুখর ফাইনালে ক্র্যাক প্লাটুনের শিরোপা জয়

ঢাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগের নির্দেশনা স্থানীয় সরকার মন্ত্রীর

সরাইলে সড়কের পাশে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় সমন্বয় কমিটি গঠন

এসওএস চিলড্রেন্স ভিলেজ পরিদর্শন করে জাইমার আবেগঘন অনুভূতি