ই-পেপার শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

বাকৃবিতে চীনা বিশ্ববিদ্যালয়ের হাব, জোরদার হবে শিক্ষা-গবেষণা সহযোগিতা

বাকৃবি সংবাদদাতা:
০২ জুলাই ২০২৬, ১৬:৫৫
বাকৃবি ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চীনের চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির (সিএইউ) কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে বাকৃবির উপাচার্য সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান এবং কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উন্নয়ন ও বৈশ্বিক কৃষি কলেজের (সিআইডিজিএ) অধ্যাপক ড. জুইলি জু এবং অধ্যাপক ড. চুয়ানহং ঝাং অনুষ্ঠানে অংশ নেন।

এ ছাড়া সমঝোতা স্মারক ও হাবের স্থানীয় সমন্বয়কারী হিসেবে বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল কাদের এবং এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী, দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, প্রশিক্ষণ কর্মসূচি, আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং অন্যান্য একাডেমিক ও গবেষণামূলক কার্যক্রমে সহযোগিতা জোরদার করা হবে। এর মাধ্যমে উভয় প্রতিষ্ঠানের কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় হবে। বিশেষ করে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক উন্নয়ন ও বৈশ্বিক কৃষি কলেজের মাধ্যমে এ সহযোগিতার পরিধি আরও বিস্তৃত হবে।

অনুষ্ঠান শেষে কৃষি অনুষদের ডিন অফিসের তৃতীয় তলায় ফলক উন্মোচনের মাধ্যমে বাংলাদেশে চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির কান্ট্রি অ্যান্ড রিজিয়ন স্টাডিজ হাব-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ হাবের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি শিক্ষা, গবেষণা এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা নতুন মাত্রা পাবে।

আমার বার্তা/জয় মন্ডল/এমই

ঘোড়ার গাড়ি ও লাল গালিচায় বাকৃবি অধ্যাপকের রাজকীয় বিদায়

দীর্ঘ ৩৮ বছরের বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউট অব এনভায়রনমেন্টাল

দেশীয় পোলট্রি খাতে নতুন দিগন্ত, বাকৃবির নতুন রঙিন মুরগির জাত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের দীর্ঘ ১৫ বছরের গবেষণার ফল হিসেবে উদ্ভাবিত হয়েছে নতুন একটি

পাঠদান ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে বাকৃবিতে শিক্ষকদের প্রশিক্ষণ

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে পাঠদান এবং গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ

জাহাঙ্গীরনগরের বাজেটে রাজস্ব ঘাটতি ১০০ কোটি, এবার গবেষণায় বরাদ্দ শূন্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন খামেনির দাফন প্রক্রিয়ায় এত বিলম্ব হলো?

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

বেগম রোকেয়া পদকের আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

ইরান থেকে শিখে এসে বাংলাদেশে অনলাইনে সিসা কারবার, গ্রেপ্তার ৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা