ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

শাহবাগ ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক:
০৯ জানুয়ারি ২০২৫, ১৭:০৫

দুই ঘণ্টা অবরোধ শেষে রাজধানীর শাহবাগ এলাকা ছাড়লেন আন্দোলনরত বিডিআর পরিবারের সদস্যরা। এতে পুনরায় যান চলাচল শুরু হয়েছে। তবে পিলখানা বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুতদের বিষয়ে ব্যবস্থা নিতে ২ ঘণ্টা সময় বেঁধে দিয়েছেন আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে সময় বেঁধে দিয়ে শাহবাগের রাস্তা ছেড়ে আবারো শহীদ মিনারে ফিরে গিয়েছেন তারা। এ সময় তাদের পক্ষ থেকে বলা হয়, আগামী দুই ঘণ্টার মধ্যে সরকার পক্ষ থেকে আমাদের সমস্যা সমাধানে আশানুরূপ ঘোষণা না আসলে এবার কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার জানান, শাহবাগ থেকে ফিরে গেলেও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চলবে। দুই ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা না এলে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকে নিতে হবে।

এর আগে দুপুর দেড়টার দিকে পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার ‘নিরপরাধ জওয়ানদের’ মুক্তি ও পুনঃতদন্তসহ তিন দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চালিয়ে আসা স্বজনরা পদযাত্রা করে শাহবাগ ‘ব্লকেড’ করেন। তারা শাহবাগ ব্লকেড করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে দেড়টার দিকে তারা শাহবাগে যাত্রা করে। সেখানে পুলিশের বাধা অতিক্রম করে তারা শাহবাগে অবস্থান নেন। এ সময় দাঙ্গা পুলিশের সদস্যদের শাহবাগ মোড়ে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।

এদিকে বিডিআর হত্যা মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে বলে জানিয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার। তাই সব কারাবন্দিদের মুক্তি ও মিথ্যা মামলা বাতিলেরও দাবি তুলেছেন তারা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলেন তারা।

বক্তারা বলেন, কেরানীগঞ্জ কোর্ট বসার কথা ছিল, পরে শুনেছি আলিয়া মাদ্রাসার মাঠে বসবে। কিন্তু আজকে এখন পর্যন্ত কোথায়ও কোর্ট বসেনি। আইনজীবীদেরও কিছু জানানো হয়নি। যাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা।

বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে বক্তারা বলেন, দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। কারাবন্দিদের মুক্তিসহ ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের।

কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনের সঙ্গে সংহতি জানান বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। তিনি বলেন, শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু