ই-পেপার শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

পুরান ঢাকায় চাঁদা আদায় বন্ধের দাবিতে কাচাঁবাজার ব্যবসায়ীদের হরতাল পালিত

স্টাফ রিপোর্টার:
২২ জানুয়ারি ২০২৫, ১৯:১৪

রাজধানীর পুরান ঢাকার মৌলভীবাজারে যুবদল নেতা লাকীর ইজারার নামে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধের দাবিতে দোকান বন্ধ রেখে হরতাল পালন করেছে কাচাঁবাজারের শতশত ব্যাবসায়ী।

বুধবার (২২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকান বন্ধ রেখে এই হরতাল কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

হরতাল চলাকালে মার্কেটের সামনে সাধারণ ব্যবসায়ীরা ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।

জানা গেছে,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ফজলে নূর তাপসের আমলে দেওয়া ‘অবৈধ’ ইজারা বর্তমান সরকার বাতিল করলেও যুবদল নেতা লাকী বাহিনী নিয়ে ইজারার নামে কাঁচা বাজারের ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করছে। লাকীর এই চাঁদাবাজির প্রতিবাদে মৌলভীবাজার কাঁচাবাজারের সামনে হরতালের সমর্থনে মানববন্ধন ও বিক্ষোভ চলে সারাদিন।

মৌলভীবাজার কাচঁবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বশির আহমেদ দুপুরে কাচঁবাজারের সামনে এক সমাবেশে বলেন, মৌলভীবাজার কাঁচাবাজারে ৫শ‘র অধিক ব্যক্তি মালিকানাধীন ব্যবসায়ী ইজারাদার নামধারী চাঁদাবাজদের হাতে জিম্মি । এই অবস্থায় চাঁদাবাজি বন্ধ না হলে আমাদের হরতাল অনিদ্দিষ্ট কালের জন্য চলবে।

কাচঁবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কাশেম মোল্লা বলেন, দেশের বৃহৎ এই কাচাঁবাজারে দলীয় নাম ব্যবহার করে চাঁদাবাজি চলছে। আমরা চাঁদাবাজ মুক্ত বাজারের দাবিতে এই হরতাল পালন করছি ।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু