ই-পেপার শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩

ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতি কে অপহরণ!

নিজস্ব প্রতিবেদক:
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪১

ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতিকে অপহরণ করে চাঁদা দাবি ও হত্যার হুমকির ঘটনা ঘটেছে।

জানা যায়, ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির সভাপতি মোঃ আইয়ুব আলী সিকদারকে (৫৫) অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ অমানুষিক নির্যাতন করে চাঁদা দাবি ও জানে মেরে ফেলার হুমকি দেয় একটি সন্ত্রাসী চক্র। এ ব্যাপারে তেজগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী আইয়ুব আলী।

আইয়ুব আলী এই প্রতিবেদককে বলেন, গত ৪ ফেব্রুয়ারি আশুলিয়ার আউকপারাস্ত ন্যাশনাল প্লাজা সমবায় সমিতির নামে বরাদ্দকৃত আউকপাড়া মৌজার সিএস খতিয়ান নং ৪ ও ১৬, এর বিভিন্ন দাগের মোট ২০ একর জমির বিষয়ে তেজগাঁও ভূমি অফিসের কর্মকর্তাদের সহিত আলাপ আলোচনা করে বিকাল আনুমানিক ৫ টা ৩৫ মিনিটের সময় ভূমি অফিসের নিচে নামলে আগে থেকেই ওৎপেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তাকে অপহরণ করে তেজগাঁও শিল্প এলাকার অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারীরিক নির্যাতন করে এবং বলে আমাদেরকে ২ কোটি টাকা নতুবা আউক পাড়ার জমির ১০ একর জমি আমাদের নামে লিখে দিবি, তা নাহলে তোকে জানে মেরে ফেলবো, কেউ তোকে বাঁচাতে পারবে না।

এ সময় আইয়ুব আলীর চিৎকার চেঁচামেচিতে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বীত্তরা আইয়ুব আলী কে রেখে দ্রুত পালিয়ে যায়, পরে স্থানীয় লোকজন আয়ুব আলীকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

আইয়ুব আলী আরো বলেন এই ঘটনার পূর্বেও আমার সমিতির (ন্যাশনাল প্লাজা সমবায় সমিতি)'র কয়েকজন সদস্যকে মারধর ও তাদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে এই সন্ত্রাসী চক্র।

সন্ত্রাসী চক্রটি কারা জিজ্ঞেস করলে আইয়ুব আলী বলেন, আউপাড়া আদর্শ গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মোহাম্মদ সালেহীন খান শাহিদ (৪৯), আইয়ুব আলীর ছেলে মতিউর রহমান (৪৩) (মুটা মতি), বেলমা পূর্বপাড়া আলতাফ আলীর ছেলে মোঃ কবির হোসেন (৪৮) (গাড়ি কবির), বাস্তহারা আদর্শ গ্রামের মৃত অলিউল্লাহ'র ছেলে মো. মোস্তাফিজুল্লাহ শামসু (৫০) ও আউক পাড়া আদর্শ গ্রামের আবুল কাশেম এর ছেলে মাইদুল ইসলাম মানিক (৫৯) এর নাম উল্লেখ করেন, এবং এরা সকলেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগে সরকারের দোসর আশুলিয়া আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিনের ছত্রছায়ায় থেকেই জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্ম করে থাকেন। গত জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের পর শাহাবুদ্দিন চেয়ারম্যান পালিয়ে গেলেও দূরে থেকেই এই সন্ত্রাসীদের মাধ্যমেই তার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে চলেছে।

ভুক্তভোগী আইয়ুব আলী'র দাবি, যে কোন মুহূর্তে এই সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে, তিনি এখন তার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি আরো বলেন আপনাদের মাধ্যমে- প্রশাসনের কাছে আমি এ বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে মুখে কালো কাপড় বেধে মানববন্ধন করেছেন সুপ্রিম কোর্ট বিটে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের