ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

সিসিইউ রোগীর বেশধারী ভারতীয় নাগরিক থেকে মদ জব্দ

আমার বার্তা অনলাইন
১৮ মার্চ ২০২৫, ১২:৫৮

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতীয় এক নাগরিকের কাছ থেকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা মদ ও কসমেটিকস পণ্য উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস।

হুইল চেয়ারে বসে অসুস্থ রোগীর বেশে তিনি বিমানবন্দর ত্যাগ করার সময় পণ্যগুলো উদ্ধার করা হয়।

সোমবার (১৭ মার্চ) রাতে ভারতের কলকাতা থেকে নজরুল হক নামের এক যাত্রী বিমানের সিসিইউ ইউনিটে ঢাকায় এসেছেন। মঙ্গলবার (১৮ মার্চ) কাস্টমস হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জব্দ করা পণ্যগুলোর মধ্যে রয়েছে– কসমেটিকস পণ্য ২০ কেজি, মদ ৪ লিটার, মোবাইল ৩ পিস ও ৭ পিস কাপড়।

কাস্টমসের ওই কর্মকর্তা বলেন, এখানে পণ্য উদ্ধারের চেয়েও গুরুত্বপূর্ণ সিসিইউতে আসা রোগীর ছদ্মবেশ ধরে নজরুল নামের ওই লোক অবৈধ পণ্য বহন করছিলেন। এমন দুষ্টু লোকের কারণেই সাধারণ যাত্রীরা হয়রানির শিকার হন।

কাস্টমস সূত্রে জানা যায়, বিমানবন্দরে ভারত থেকে আসা ইন্ডিগোর একটি বিমান অবতরণের পর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় নজরুল নামের ভারতীয় নাগরিক হুইল চেয়ারে বসে বিমানবন্দর ত্যাগ করছিলেন। কাস্টমস হাউস ঢাকার প্রিভেন্টিভ দল ওই যাত্রীর শরীর চেক করে বিভিন্ন কৌশলে লুকানো মদের বোতল ও মোবাইল উদ্ধার করে। মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু