ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মিরপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আনিছ মাহমুদ লিমন:
২৩ মার্চ ২০২৫, ১৯:৫৫

রাজধানী ঢাকা মিরপুরের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন “মিরপুর রিপোর্টার্স ক্লাব” -এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ মার্চ) ক্লাব মিলনায়তনে মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী সংসদের সভাপতি ও দৈনিক আমার প্রণের বাংলাদেশ পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে, অন্যান্য সাংবাদিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ,বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক- প্রকাশকগণ,সিনিয়র সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার নানা শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে আগত অতিথিরা সকল সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের উত্তরোত্তর উন্নয়ন সম্পর্কে সংক্ষিপ্ত দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। সংগঠনের গুরুত্ব তুলে ধরে বক্তারা বলেন,ঐক্য একটি সমাজ উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সাংবাদিক পেশাটা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি পেশা, এই পেশায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধাতা পেশার সাথে যুক্তদের উন্নতি এবং নানা প্রতিকূলতা জয় করতে নিয়ামক হিসেবে কাজ করবে। তঁরা আশাবাদ ব্যক্ত করে বলেন, "মিরপুর রিপোর্টার্স ক্লাব" সাংগঠনিক নিয়মের মধ্যে থেকে সাংবাদিক ও সাংবাদিকতা পেশার উৎকর্ষ সাধনে সফল ভাবে এগিয়ে যাবে। পরে হযরত মাওলানা লোকমান হোসেনের পরিচালনায় মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক সকলকে সময়ের প্রকাশক ও সম্পাদক নূর হাকিম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর, বাউল সম্রাট কুদ্দুস বয়াতি, মিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন জামাল, বিশিষ্ট রাজনৈতিক মোঃ জাহিদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মাহফুজুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী এম এ এইচ আকবর,মিরপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি কাজী শরিফ নেওয়াজ লালন, সহ-সভাপতি নুরুজ্জামান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আফজাল আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আনিস মাহমুদ লিমন, দপ্তর সম্পাদক সোহাগ হাওলাদার, অর্থ সম্পাদক মোঃ জসিমউদদীন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান নূর,ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম খান, নির্বাহী সদস্য গোলাম মোর্শেদ বাহার প্রমুখ। “মিরপুর রিপোর্টার্স ক্লাব”এর নবগঠিত কার্য নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোঃ ইস্রাফিলের সঞ্চালনায় ও উপস্থিত সকলের ইফতার গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

আমার বার্তা/এমই

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানীর কদমতলী থানাধীন গিরিধারা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

জলবায়ু পরিবর্তনের জরুরি অবস্থা মোকাবিলা এবং জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবি জানিয়েছে কয়েক শতাধিক তরুণ

রাজধানীর ফার্মগেটে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন 

  রাজধানীর ফার্মগেট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কারো

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ মে) এক বার্তায় এ তথ্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় ১২ পুলিশ সদস্য নিহত

নৌ মন্ত্রণালয়ে ১৬ সংস্থা, তবুও ঘাটতি ও অপূর্ণতা: নৌপরিবহন মন্ত্রী

গুপ্ত সেজে থাকার অনেক সুবিধা, তাই শিবির আবারও গুপ্ত হতে চাচ্ছে: রাশেদ

মোহাম্মদপুরে ৯ হত্যা: নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

ক্ষমতার একমাত্র কেন্দ্র আমি: প্রথম ভাষণেই ঝড় তুললেন মুখ্যমন্ত্রী বিজয়

যাত্রী ও কোরবানির পশু পরিবহনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: নৌ প্রতিমন্ত্রী

ভাইরাল পরোটা বিক্রেতা রাজুকে মারধর, দেওয়ানো হলো ‘জয় শ্রীরাম’ স্লোগান

মাদক কারবারিকে ছাড়াতে গিয়ে বিএনপি-জামায়াতের ৫ জন হেফাজতে

পুলিশকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বান

অর্থনীতির গণতন্ত্রীকরণে গুরুত্ব দিচ্ছে সরকার: আমির খসরু

আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের: শুভেন্দু অধিকারী

আলিফ হত্যা: ইসকন নেতা চিন্ময় দাসকে জামিন দেননি হাইকোর্ট

রেস্তোরাঁ খাত বাঁচাতে ১০ দফা দাবি, লাইনের গ্যাস চালুর আহ্বান

দুই মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের হাইকোর্টে জামিন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথ অনুষ্ঠানে হাজির তৃষা, প্রেমের গুঞ্জন বাড়লো

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে মারধর করে বেঁধে রাখার অভিযোগ

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৪৯২ বাংলাদেশি হজযাত্রী

উচ্চ রক্তচাপের এই লক্ষণগুলো আপনার নেই তো?

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, তিন শিশুসহ স্বামী-স্ত্রী দগ্ধ

রাজধানী ঢাকায় বায়ু দূষণের মাত্রা ফের বেড়েছে