ই-পেপার মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

কমলাপুর রেলস্টেশনে ঘরমুখো মানুষের ভিড়, স্বস্তিতে ঈদযাত্রা

নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ ২০২৫, ১০:৫২
আপডেট  : ২৪ মার্চ ২০২৫, ১০:৫৩

ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেন স্টেশনে তাই বাড়তি চাপ। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন। আজ ঈদ যাত্রা শুরু হওয়ায় অন্য দিনের তুলনায় বাড়তি যাত্রীর চাপ দেখা গেছে।

যারা আজ ভ্রমণ করছেন তারা গত ১৪ মার্চ টিকিট ক্রয় করেছিলেন।

সোমবার (২৪ মার্চ) সরেজমিনে ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।

ঈদের আরও সপ্তাহখানেক বাকি থাকলেও অনেকে ঢাকায় থাকা পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।

স্টেশন সূত্রে জানা যায়, সকাল ৬ টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যমে ঈদযাত্রা শুরু হয়। সকাল ৯ টা ৪০ মিনিট পর্যন্ত ১১ টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে।

স্টেশন কর্তৃপক্ষ বলছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। আর ট্রেনও ছাড়ছে সময়মতো। নেই যাত্রী ভোগান্তি। আর সার্বিক পরিবেশ নিয়ে যাত্রীরাও সন্তোষ প্রকাশ করছেন।

স্টেশনে আসা এক যাত্রী জানান, কয়েকদিন পরে ভিড় বাড়বে তাই আগেই চলে যাচ্ছি। ভিড়ের মধ্যে বাচ্চাদের নিয়ে যাওয়া কষ্টকর। স্টেশনের পরিবেশ ভালো আছে।

আরেক যাত্রী বলেন, পড়ালেখা শেষ করে ঢাকায় চাকরির প্রস্তুতি নিচ্ছি। প্রতিবছরই পরিবারের সঙ্গে ঈদ করি। এবারও বাড়িতে যাচ্ছি। ঢাকায় তেমন কাজ নেই, তাই আগেই চলে যাচ্ছি।

এদিকে, টিকিটবিহীন যাত্রী ঠেকাতে তিন স্তরে টিকিট যাচাই করা হচ্ছে। সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। আরএনবি, রেলওয়ে পুলিশের কন্ট্রোল রুম বসানো হয়েছে। সময়মতো ট্রেন ছেড়ে যাচ্ছে। কোনো ভোগান্তি ছাড়াই যাত্রীরা বাড়ি যেতে পারছেন।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু