ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

কমিউটার ট্রেনের টিকিট পেতে ভোর থেকেই অপেক্ষা

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৫, ১২:০১

ঈদযাত্রায় আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি আগেই শেষ হয়েছে। এখন চলছে ঈদযাত্রা। শতভাগ অনলাইনে বিক্রি হয়েছে এসব টিকিট। ঘরে ফেরা মানুষের ভিড়ও আজ বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। আন্তঃনগর ট্রেনে ভোগান্তি না থাকলেও ব্যতিক্রম রয়েছে কমিউটার ট্রেনের ক্ষেত্রে।

কমিউটার ট্রেনগুলোর টিকিট দেওয়া হয় যাত্রার দুই ঘণ্টা আগে থেকে। আর এসব ট্রেনের টিকিট পেতে সকাল থেকেই টিকিট কাউন্টারে ভিড় করেছেন যাত্রীরা। অনেকেই সেহরি খেয়েই চলে এসেছেন স্টেশনে। তাদের দীর্ঘ অপেক্ষা টিকিট কেটে আসন পাওয়ার জন্য। কাউন্টার থেকেই তাদের টিকিট মিলছে।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে এসব চিত্র উঠে এসেছে।

সকালে কথা হয় মহুয়া কমিউটার ট্রেনের টিকিটপ্রত্যাশী শাহাবুলের সঙ্গে। পরিবার নিয়ে সেহরি খেয়েই তিনি স্টেশনে চলে এসেছেন। শাহাবুল বলেন, কমিউটার ট্রেনের দুটি আসনের বিপরীতে তিনটি টিকিট কাটতে হয়। এর মধ্যে দুটির আসন নম্বর থাকে। অন্যটি দাঁড়ানো টিকিট। দেরি করলে দুই আসনের বিপরীতে চারটি টিকিট কাটতে হয়। কারণ আসন কম, যাত্রী বেশি হলে এমনটা করা হয়। এ কারণে সেহরি খেয়েই চলে এসেছি। দুই ঘণ্টার বেশি সময় অপেক্ষার পর টিকিট পেয়েছি। এখন যাত্রার অপেক্ষায় আছি।

মঈন ইসলাম ভোরে এসেছেন নরসিংদী কমিউটার ট্রেনের টিকিট কাটতে। আজই তিনিসহ পরিবারের তিন সদস্যকে নিয়ে গ্রামের বাড়ি যাবেন ঈদ করতে। মঈন বলেন, আমরা ঈদের সময় সাধারণত ট্রেনে চলাচল করে থাকি। সড়ক পথে যানজট থাকে আবার বাড়তি ভাড়াও লাগে। সব দিক বিবেচনা করে আমরা ট্রেনকে বেছে নেই। যদিও টিকিট পেতে কিছুটা কষ্ট হয়। তবুও ভালো ও নিরাপদ যাত্রার কারণে সামান্য কষ্ট মেনে নেই।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনে আগাম টিকিটে ঈদযাত্রার আজ (২৭ মার্চ) চতুর্থ দিন। গত ১৭ মার্চ যারা টিকিট কিনেছেন তারা আজ ট্রেনে যাত্রা করছেন। এবারের ঈদে সারাদেশে চলাচলকারী ১২০টি আন্তঃনগর ট্রেনের বাইরেও রয়েছে পাঁচজোড়া বিশেষ ট্রেন। তাছাড়া বিভিন্ন লোকাল, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করছে।

অন্যদিকে গত কয়েক দিনের তুলনায় আজ যাত্রী বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকে সব ট্রেনই ছাড়ছে নির্দিষ্ট সময়ে। কিছুটা বিলম্ব হয়েছে শুধু চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের। এবারের ঈদযাত্রায় ট্রেনের সূচি বজায় রাখা ও শিডিউল বিপর্যয় নিরসনে ঢাকাগামী ৯টি ট্রেনের বিমানবন্দর রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন জানান, সাধারণত ঈদে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবচেয়ে বেশি ঘরমুখো মানুষ ট্রেনযোগে ঈদযাত্রা করেন। এ কারণেই বাড়তি নজর রয়েছে কমলাপুরে। যাত্রীদের নিরাপদ যাত্রা সফল করতে আমরা বদ্ধপরিকর।

অন্যদিকে ঈদযাত্রা নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও উৎসবমুখর করতে কমলাপুর রেলওয়ে স্টেশনে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। টিকিট কাউন্টার, প্ল্যাটফর্মসহ সব জায়গায় র্যাব, পুলিশ, আনসার সদস্যের পাশাপাশি রেলওয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর উপস্থিতি চোখে পড়েছে।

এবার ঈদের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে ৩ এপ্রিল থেকে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ বৃহস্পতিবার পাওয়া যাচ্ছে আগামী ৬ এপ্রিলের টিকিট। একইভাবে ২৮, ২৯ ও ৩০ মার্চ পাওয়া যাবে যথাক্রমে ৭, ৮ ও ৯ এপ্রিলের টিকিট। তাছাড়া যাত্রীদের ভ্রমণের সুবিধায় গতকাল বুধবার (২৬ মার্চ) থেকে জয়দেবপুর স্টেশন থেকে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন থেকে জয়দেবপুরমুখী ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হচ্ছ না।

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু