ই-পেপার বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ১৫৬১ তম সভা অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন:
১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৪

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর ১৫৬১ তম সভা এবং "এনভায়রনমেন্ট" শীর্ষক আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা ক্লাব লিমিটেড এর কনফারেন্স রুমে রোটারি ক্লাব অফ ঢাকা নর্থ ইস্টের ১৫৬১ তম সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে রোটারির আন্তর্জাতিক মাস ভিত্তিক থিম এর আওতায় এপ্রিল মাস " এনভায়রনমেন্ট " শীর্ষক আলোচনা করা হয়।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মোঃ শাহীদুল ইসলাম এর সভাপতিত্বে সমবেতকণ্ঠে জাতীয় সঙ্গীত এবং রোটারি ইনভোকেশন পাঠ করেন রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট হোসনে আরা চৌধুরী।

ক্লাব সভার পাশাপাশি "এনভায়রনমেন্ট " শীর্ষক আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ক্লাব এডিটর রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট মো. মনিরুল হক। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. আমিন উদ্দিন মৃধা, প্রতিষ্ঠাকালীন উপাচার্য, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

আলোচনায় রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট মো. মনিরুল হক বলেন রোটারি ইন্টারন্যাশনাল এর সাতটি ফোকাস এরিয়ার মধ্যে এনভায়রনমেন্ট অন্যতম।সারা বিশ্বে রোটারিয়ানরা এই এরিয়াতে কাজ করছে। পাবনা জেলার কাশিনাথপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকার কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজে

ক্লাবের পক্ষ থেকে বৃক্ষ রোপন করা হয়েছে।

এছাড়াও বিনামূল্যে স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন, টিউবওয়েল স্থাপন,দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থের জন্য এই এরিয়াতে রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট কাজ করেছে।

প্রফেসর ড. মো. আমিন উদ্দিন মৃধা বলেন, এনভায়রনমেন্ট রক্ষায় বৃক্ষ রোপন এর বিকল্প নেই। তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে জন্ম থেকে মৃত পর্যন্ত নিয়মিত পরিবারের সবাইকে বৃক্ষ রোপন এর কথা বলেন।শিশু ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জীবনের বিভিন্ন ধাপের সাথে স্মৃতিমূলক করে রাখার জন্য বৃক্ষ রোপন করার ধারনা দেন।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ মনসুর আলম,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান রফিকুল হায়দার চৌধুরী ,পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মনিরুল হক, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হোসনে আরা চৌধুরী, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আখতার জাহান , প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মো. তোফায়েল আহমেদ সিন্টু।

রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর সভাপতি রোটারিয়ান মো. শাহীদুল ইসলাম বলেন, রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট মূলত শিক্ষা সহায়তামূলক কার্যক্রম করছে।ক্লাবের মেডিকেল এসিস্ট্যান্ট ফান্ডের মাধ্যমে অসুস্থ রোগীদের সহায়তা করা হয়।

বর্তমানে ঢাকার মিরপুরে দৃষ্টি প্রতিবন্ধীদের ব্যাপ্টিস্ট ইন্ট্রেগেটেড মিশন স্কুল (বিএমআইএস),বশির উদ্দিন স্কুল এন্ড কলেজ,কদমতলা পূর্ব বাসাবো স্কুল এন্ড কলেজ এবং পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিপ্লোমা কোর্স অধ্যায়নরত একজন শিক্ষার্থীর সমস্ত আর্থিক সহায়তা, পাবনায় অবস্থিত ক্লাব আর.সি.সি কাশিনাথপুর এ শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজ, এদ্রাকপুর আলিম মাদ্রাসা, কাশিনাথপুর আঃ লতিফ উচ্চ বিদ্যালায়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের জন্য বিনা বেতনে পড়াশোনা সুযোগের জন্য রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর বৃত্তি চালু রয়েছে। এছাড়াও রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্ট এর আরসিসি কাশিনাথপুর এ বিধবা ও মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে সেলাইমেসিন প্রদান করা হয়েছে।

পরবর্তীতে বৈশাখ উপলক্ষে সদস্যরা তাদের পহেলা বৈশাখের অনুভূতি প্রকাশ করেন এবং বিভিন্ন ধরনের বৈশাখী খাবার পরিবেশন করা হয়।

রোটারিয়ান পাস্ট প্রেসিডেন্ট রফিকুল হায়দার চৌধুরী মিটিং সার্জন্ট রিপোর্ট পাঠ করেন। ক্লাব সেক্রেটারি রোটারিয়ান সালেক সাব্বির আহমেদ পরবর্তী মিটিং এর ঘোষণা দিলে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু