ই-পেপার বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩৩

অভিযানে ক্ষতিগ্রস্ত তিন রিকশাচালককে অনুদান ও চাকরি দিল ডিএনসিসি

আমার বার্তা অনলাইন
১৫ মে ২০২৫, ১১:১০

রাজধানীর আসাদগেট এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) যৌথভাবে পরিচালিত অভিযানে ক্ষতিগ্রস্ত তিন ব্যাটারিচালিত রিকশাচালককে আর্থিক সহায়তা ও চাকরির ব্যবস্থা করেছে ডিএনসিসি।

বুধবার (১৪ মে) ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ নিজ কার্যালয়ে ওই তিন চালকের হাতে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করেন। একইসঙ্গে তাদের চাকরির ব্যবস্থার নির্দেশনাও দেওয়া হয়।

ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর মূল সড়কে অবৈধ ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় কিছু রিকশা জব্দ ও ধ্বংস করা হয়, যার মধ্যে তিনজন রিকশাচালকের রিকশাও ছিল।

পরে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ ও ভিডিওতে ওই রিকশাচালকদের আর্থিক দুরবস্থা ও কান্নার দৃশ্য দেখে তৎক্ষণাৎ তাদের সহায়তার সিদ্ধান্ত নেন ডিএনসিসির প্রশাসক।

সহায়তা পাওয়া তিনজন চালক হলেন—সিরাজগঞ্জের বেলকুচির মো. খলিল, ময়মনসিংহ কোতোয়ালির রাসেল মিয়া এবং বরিশালের বাকেরগঞ্জের সুমন মৃধা।

চেক হস্তান্তরের সময় ডিএনসিসি প্রশাসক বলেন, “আমরা মানবিক বিবেচনায় তাদের পাশে দাঁড়িয়েছি। তবে এ ধরনের অবৈধ যান চলাচল রাজধানীর প্রধান সড়কে মেনে নেওয়া হবে না। যারা এসব রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন, তাদের বিকল্প পেশার দিকে যেতে হবে।”

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে বুয়েটের মানদণ্ড অনুযায়ী ব্যাটারিচালিত নিরাপদ রিকশা তৈরির অনুমতি কিছু প্রতিষ্ঠানকে দিয়েছে। পাশাপাশি, এসব নতুন রিকশা চালাতে চালকদের প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে।

ডিএনসিসি প্রশাসক বলেন, “ব্র্যাক ইতোমধ্যে প্রায় এক লাখ রিকশাচালককে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে। চলতি মাসের মধ্যেই এ কার্যক্রম শুরু হবে।”

চালকদের চাকরির ব্যবস্থা নিশ্চিত করতে ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে দায়িত্ব দেন প্রশাসক মোহাম্মদ এজাজ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা ও অন্যান্য কর্মকর্তারা।

আমার বার্তা/জেএইচ

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

ক্রিমিয়ার রাশিয়া-এর সঙ্গে পুনর্মিলনের ১১তম বার্ষিকী উপলক্ষে ঢাকাস্থ রাশিয়ার দূতাবাস তাদের সিনেমা হলে ১৪ ও

নগর সেবা ও ক্ষুদ্র ব্যবসা এক প্ল্যাটফর্মে, ডিএসসিসিতে প্রস্তাব ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’

নগর সেবা ও স্থানীয় অর্থনীতিকে ডিজিটাল ব্যবস্থায় নিয়ে আসার লক্ষ্যে ‘প্রতিবেশী প্ল্যাটফর্ম’ এর পক্ষ থেকে

একুশে বইমেলায় ‘সেরা রাধুনীদের সেরা রেসিপি’ গ্রন্থের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের উৎসব। ভাষা আন্দোলনের চেতনা ও বইয়ের সুবাস নিয়ে প্রতি বছর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির জন্য চেষ্টা অব্যাহত রাখবে চীন: পররাষ্ট্রমন্ত্রী

রাজধানীর সদরঘাটে দুই লঞ্চের মাঝে চাপা পড়ে নিহত ২, নিখোঁজ ২

জনগণের ভোগান্তি কমাতেই সড়কে নেমেছি: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে জিরো টলারেন্স প্রদর্শনের আহ্বান চীনের

সান্তাহারে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ

ঈদের ছুটিতেও বাসভবন থেকে দাপ্তরিক কাজে সক্রিয় প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক ও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী

বগুড়ায় মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণে চালকসহ নিহত ৩

ইরানের প্রতিশোধমূলক হামলা শুরু: ইসরায়েলে নিহত ২, ব্যাপক ক্ষয়ক্ষতি

নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের

ইরাকে মিসাইল হামলায় মুন্সীগঞ্জের প্রবাসী হবি পাইক নিহত

সৌদি আরবে মিসাইল হামলায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন কে নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন

সিগারেট থেকে শেবাচিম হাসপাতালে আগুন: স্থানান্তরকালে ২ রোগীর মৃত্যু

আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ

ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলার তথ্য নিশ্চিত করল জাতিসংঘ

নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: পররাষ্ট্রমন্ত্রী

ভিনিসিয়ুসের জোড়া গোলে ম্যানসিটিকে বিদায় করল রিয়াল

চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন