ই-পেপার শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

কসোভো রাষ্ট্রদূতের জাতীয় প্রেসক্লাব পরিদর্শন

রানা এস এম সোহেল:
১৮ নভেম্বর ২০২৫, ২২:১০

বাংলাদেশে নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা ঢাকায় জাতীয় প্রেসক্লাব পরিদর্শন করেছেন।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাষ্ট্রদূত লুলজিম প্লানা জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়ার বিশেষ আমন্ত্রণে তার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এটি জাতীয় প্রেসক্লাবে কসোভোর কোনো কূটনীতিক এর প্রথম বৈঠক।

উক্ত সৌজন্য সাক্ষাতে কসোভো রাষ্ট্রদূত সার্বিয়া থেকে কসোভোর স্বাধীনতা লাভের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং তার দেশের জনগণের বিশাল আত্মত্যাগের কথা তুলে ধরেন।

প্রেসক্লাব সাধারণ সম্পাদকের এক প্রশ্নের উত্তরে রাষ্ট্রদূত বলেন যে, কসোভো খুব শিগগিরই আশা করছে যে তাদের ইউরোপীয় ইউনিয়নে যোগদানের সুযোগ হবে। এবং এই বিষয়ে তারা অন‍্য সবার চেয়ে এগিয়ে আছে।

রাষ্ট্রদূত বাংলাদেশ ও কসোভোর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করেন এবং ২০১৮ সালে বাংলাদেশ কর্তৃক স্বীকৃতি প্রদান ও ২০১৯ এ দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের কথা উল্লেখ করেন। তিনি বলেন ৯৩.৫ শতাংশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে কসোভো বাংলাদেশের সঙ্গে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলেছে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক কসোভো ও বলকান অঞ্চলের বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। তিনি উল্লেখ করেন, প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা এই বলকান অঞ্চল থেকেই।

সবশেষে কসোভো রাষ্ট্রদূত জাতীয় প্রেসক্লাব এর লাইব্রেরি,মিডিয়া সেন্টার,লাউঞ্জ এবং মনোরম লন পরিদর্শন করেন। এসময় উপস্থিত সিনিয়র সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করেন।

আমার বার্তা/এমই

মিরপুর ও উত্তরা গোয়েন্দা বিভাগে নতুন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা বিভাগের মিরপুর ও উত্তরা বিভাগে নতুন দুইজন অতিরিক্ত উপ-পুলিশ

ঢাকার ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকটের আশঙ্কা

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

পবিত্র মাহে রমজান ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মটর বিশ্বসাহিত্য কেন্দ্রে কোরআন শরীফ,

কসোভো–বাংলাদেশ সাংস্কৃতিক সংলাপে ঢাকায় তথ্যচিত্র প্রদর্শনী

ঢাকাস্থ কসোভো প্রজাতন্ত্রের দূতাবাস, অ্যালায়েন্স ফ্রাঁসেজ দে ঢাকার সহযোগিতায়, TV5MONDE - এর প্রযোজিত এবং কসোভো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কসবায় অবৈধ মাটি কাটায় ১ লাখ জরিমানা

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় ৪ লাখ জরিমানা

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ