ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

আমার বার্তা অনলাইন
৩০ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

বুধবার দুপুরে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের দায়িত্বশীল এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন— মো. আসলাম (৩৮), মো. নাদিম (৩০), মো. ইমতিয়াজ (৩৬), মো. সুমন (৩৫) ও মো. পলাশ (৪৮)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি চৌকস আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় একটি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ), পিস্তলের একটি ম্যাগাজিন, তিন রাউন্ড তাজা গুলি, ১০টি পেট্রোল বোমা ও দেশি-বিদেশি বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, গত নভেম্বর মাসে ককটেল বোমাসহ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার হয়। ওই সময় তাদের কয়েকজন সহযোগী পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা তাদের সহযোগীদের কাছে অস্ত্র থাকার সম্ভাবনা ও বিভিন্ন গোপন আস্তানার তথ্য দেয়।

প্রাপ্ত সেই তথ্য যাচাই-বাছাই ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সহযোগীদের অবস্থান শনাক্ত করে আজ ভোররাতে এ অভিযান পরিচালনা করা হয়।

এ বিষয়ে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে বাকি জড়িতদের গ্রেপ্তারে আরও অভিযান পরিচালনা করা হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের অস্ত্র ও মাদকসহ মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.

শহীদ হাদি হত্যার বিচার দাবিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ

শহীদ শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু