ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ঢাকায় শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ডেনিম শো-২০২৬

আমার বার্তা অনলাইন:
১৩ জানুয়ারি ২০২৬, ১২:১২

ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো এবং ডেনিম শো-২০২৬। চারদিনের এই মেলা আগামী ২৮ জানুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে। শেষ হবে ৩১ জানুয়ারি। ২৫০টির বেশি বুথ নিয়ে ১৫টিরও অধিক দেশের প্রায় ২৩০টি কোম্পানি এই মেলায় অংশ নিচ্ছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে মেলা আয়োজনের এ তথ্য জানানো হয়। কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) এবং দ্যা সাব-কাউন্সিল অব টেক্সটাইল ইন্ডাস্ট্রি, চায়না কাউন্সিল ফর দ্যা প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড (সিসিপিআইটি টেক্স চায়না) যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

আয়োজকরা জানান, ২৪ বছরের ধারাবাহিকতায় আগামী ২৮ থেকে ৩১ জানুয়ারি চার দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ঢাকায় একযোগে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ - উইনটার এডিশন এবং ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো ২০২৬।

আয়োজকরা জানান, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। বাংলাদেশের পোশাক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সুতা, ফ্যাব্রিক, ট্রিমস এবং আনুষাঙ্গিক সরঞ্জামকেন্দ্রিক অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো ২০২৬ - উইনটার এডিশন। একইসঙ্গে, বিশ্বব্যাপী ডেনিম, জিন্স ও আনুষাঙ্গিক নির্মাতাদের অংশগ্রহণে বাংলাদেশের সামগ্রিক ডেনিম ও পোশাক শিল্পের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হবে ৮ম ঢাকা ইন্টারন্যাশনাল ডেনিম শো-২০২৬। এ প্রদর্শনীসমূহ সেমস-গ্লোবাল ইউএসএ আয়োজিত বিশ্বব্যাপী বহুল প্রশংসিত ও তিনটি মহাদেশজুড়ে বিস্তৃত টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশনের একটি অংশ; যা প্রতি বছর বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো, থাইল্যান্ড এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়। টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স এরইমধ্যে দক্ষিণ এশিয়ার গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করেছে।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল, ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক এর প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। সিসিপিআইটি টেক্স এর সেক্রেটারি জেনারেল চেন বো, চীনের বেইজিং থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংবাদ সম্মেলনে যোগদান করেন। ভিডিও কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন সেমস-গ্লোবালের সিইও এস. এস. সারওয়ার।

এছাড়া, সংবাদ সম্মেলনে সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং সেমস-গ্লোবালের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার শরিফুল হক উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এল/এমই

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি

বিএসপিপি’র উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদ (বিএসপিপি)-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি)

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ সকাল থেকেই রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধান উপদেষ্টার সঙ্গে তুরস্ক ও কমনওয়েলথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

নতুন রাষ্ট্র গড়তে আ.লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি

প্রধান উপদেষ্টার সঙ্গে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

ধাপে ধাপে ক্ষতিপূরণ পাবেন পাঁচ ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা

এ বছরও সরকারি ব্যয়ে কাউকে হজে নেওয়া হবে না: ধর্ম উপদেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন

ইতিহাসের সবচেয়ে নিরাপদ নির্বাচনের প্রস্তুতি নেওয়া হয়েছে: আইজিপি

সুষ্ঠু ভোট হলে যেকোনো ফলাফলই বিএনপি মেনে নেবে: মাহাদী আমিন

এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূলে রয়েছে: মির্জা ফখরুল

সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে: ইসি সচিব

মার্কিন তুলায় তৈরি পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

গণভোট বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি উপকৃত হবে আওয়ামী লীগ: মঞ্জু

যুক্তরাষ্ট্র থেকে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি পণ্য আমদানি করবে বাংলাদেশ

অস্ত্র মানেই হুমকি, নির্বাচন ঘিরে কঠোর নিরাপত্তার ঘোষণা আইজিপির

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় একধাপ পিছিয়ে ১৩তম বাংলাদেশ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে গতি আনতে মার্চে আসছেন পল কাপুর