ই-পেপার মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ভাইরাল ভিডিওর পর নয়াপল্টনের শারমিন একাডেমি বন্ধ, উধাও কর্তৃপক্ষ

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৬, ১২:২০

রাজধানীর নয়াপল্টন এলাকায় এক শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে ‘শারমিন একাডেমি’। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এবার স্কুলটিতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ।

পুলিশি তদন্ত শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের ব্যবহৃত সব কটি যোগাযোগ নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে নয়াপল্টনের ওই এলাকা ও স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, স্কুল প্রাঙ্গণ ফাঁকা, নেই শিক্ষার্থী বা শিক্ষক। নেই কোনো শিক্ষার্থী বা শিক্ষক। মাঝেমধ্যে দুই-একজন অভিভাবক ও কৌতূহলী পথচারী এসে তালাবদ্ধ স্কুলের ভেতরে উঁকি দিচ্ছেন।

স্কুল ভবনের কেয়ারটেকার কামরুল হক জানান, গতকাল পর্যন্ত প্রতিষ্ঠানটি খোলা থাকলেও আজ সকাল থেকে কাউকে আসতে দেখেননি তিনি। কেন হঠাৎ স্কুল বন্ধ রাখা হয়েছে, সে বিষয়েও তিনি কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারেননি।

এর আগে শারমিন একাডেমির ভেতরে এক শিশুকে বেধড়ক মারধরের একটি ভিডিও বুধবার (২১ জানুয়ারি) বিকেল থেকে অনলাইনে ভাইরাল হয়।

ভিডিও ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের একটি অফিস কক্ষের ভেতরে এক ব্যক্তি শিশুটিকে নির্মমভাবে মারধর করছেন। ওই সময় পাশে এক নারী শিশুটির হাত ধরে বসে ছিলেন। এই দৃশ্য প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ভিডিওটি পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে যে ঘটনাটি নয়াপল্টনের শারমিন একাডেমিতেই ঘটেছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান গণমাধ্যমকে বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি আমাদের নজরে আসে। যাচাই-বাছাই করে আমরা নিশ্চিত হয়েছি এটি শারমিন একাডেমির ঘটনা। নির্যাতনের সঙ্গে জড়িতদের থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে, তবে তারা সময়ক্ষেপণ করছে।’

তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তারসহ সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষককে শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

আমার বার্তা/জেএইচ

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি

বিএসপিপি’র উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত

বাংলাদেশ সংবাদপত্র প্রতিনিধি পরিষদ (বিএসপিপি)-এর উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক পিকনিক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর

পুলিশ সাংবাদিক পেটানোর কর্মসূচিতে নেমেছিল: প্রতিবাদ সমাবেশে বক্তারা

সাংবাদিকদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকায় কর্মরত মাল্টিমিডিয়া সাংবাদিকরা। শনিবার (৭ ফেব্রুয়ারি)

শাহবাগ ও ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা

গতকাল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর আজ সকাল থেকেই রাজধানীর শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টালসহ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কয়রায় বিএনপি’র গণমিছিলে জনসমাগম

মুঠোফোন নিয়ে ভোটার-প্রার্থী-সাংবাদিক ভোটকেন্দ্রে যেতে পারবেন: ইসি সচিব

বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬ আসন: ইএএসডি

উন্নত ও আধুনিক দেশ গড়ার কারিগর হিসেবে আমাদের নির্বাচিত করুন

সব শহীদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা আমাদের দায়িত্ব

বিএনপির ডিজিটাল ক্যান্ডিডেট প্লাটফর্ম এর উদ্বোধন

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের