ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

আমার বার্তা অনলাইন:
১৭ অক্টোবর ২০২৬, ১১:৫০

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে চারটি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২৩ লাখ টাকা মূল্যের সোনা, মদ, ডার্মাল ফিলার, স্কিন হোয়াইটেনিং ক্রিম ও ব্যবহৃত ল্যাপটপ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

শনিবার (১৭ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সংস্থাটি জানায়, বৃহস্পতি ও শুক্রবার (১৫-১৬ অক্টোবর) পরিচালিত এসব অভিযানে ১১৭ গ্রাম সোনার বার, ৩০ লিটার মদ, ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন, ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি ক্রিম এবং ২৩টি ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ৩ কোটি ২২ লাখ ৮৭ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, অবৈধ পণ্য আমদানি প্রতিরোধ এবং সরকারি রাজস্ব ফাঁকি রোধে এসব অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে ১১৭ গ্রাম ওজনের একটি সোনার বার উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ৭টা ৪৫ মিনিটে ওই যাত্রীকে গ্রিন চ্যানেলে নজরদারিতে নেওয়া হয়।

যাত্রী আবদুল্লাহ আল নোমান প্রথমে ১০০ গ্রাম সোনার ঘোষণা দেন। জিজ্ঞাসাবাদে সোনার বার বহনের বিষয়টি অস্বীকার করলেও পরে অন্যান্য সংস্থার উপস্থিতিতে কাস্টমস হলরুমে দেহ তল্লাশি করে সোনার বারটি উদ্ধার করা হয়। আটক সোনার শুল্ক-করসহ আনুমানিক মূল্য ২১ লাখ ৬ হাজার টাকা।

একই দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক তৎপরতায় ৩০ লিটার মদ আটক করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। মুম্বাই থেকে আসা এয়ার ইন্ডিয়ার এআই-২১৮৩ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে ১৬ লিটার মদ উদ্ধার করা হয়। এছাড়া বিমানবন্দরের টয়লেটে পরিত্যক্ত অবস্থায় ৭.৫ লিটার এবং অন্য দুই যাত্রীর কাছ থেকে আরও ৬.৫ লিটার মদ জব্দ করা হয়। আটক মদের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা।

এছাড়া গত ১৬ অক্টোবর কলম্বো থেকে আসা শ্রীলঙ্কান এয়ারলাইন্সের ইউএল-১৮৯ ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৫৭ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের ১৫৫টি ডার্মাল ফিলার ও স্কিন বুস্টার ইনজেকশন আটক করা হয়। বেলা ১১টা ১৩ মিনিটে সন্দেহজনক ব্যাগেজ স্ক্যান ও পরীক্ষা করে এসব পণ্য উদ্ধার করা হয়। যাত্রী মো. রাকিব হোসেনের ব্যাগেজে চার ধরনের এসব ইনজেকশন ছিল।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে রেস্টিলেন লিডোকেইন ৫৫টি, রেস্টিলেন লিফট লিডোকেইন ৫৪টি, জুভেডার্ম ভলিউমা উইথ লিডোকেইন ৪০টি এবং প্রোফাইলো ৬টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মুখের বলিরেখা কমানো, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি এবং ত্বকের স্থিতিস্থাপকতা উন্নত করতে এসব পণ্য ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়। বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এগুলো ব্যবহার করলে সংক্রমণ, রক্তনালিতে বাধা, ত্বকের স্থায়ী ক্ষতি এমনকি গুরুতর ক্ষেত্রে দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকি রয়েছে। আটক পণ্যগুলোর নিয়ন্ত্রক অনুমোদন ও আমদানির বৈধতা যাচাই করা হচ্ছে।

এদিকে ঢাকার বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার ১০৪ কেজি আমদানি নিষিদ্ধ গৌরি স্কিন হোয়াইটেনিং ক্রিম এবং ২৩টি ব্যবহৃত কোর আই-৫ ল্যাপটপ জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা।

কাস্টমস গোয়েন্দা জানায়, অননুমোদিত স্কিন হোয়াইটেনিং ক্রিমে ক্ষতিকর রাসায়নিক থাকার আশঙ্কা রয়েছে। কিছু ত্বক ফর্সাকারী পণ্যে পারদ, অননুমোদিত স্টেরয়েডসহ ক্ষতিকর উপাদান থাকলে তা ত্বক, কিডনি ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে জব্দ করা গৌরি ক্রিমে এসব উপাদান রয়েছে কি না, তা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে।

অন্যদিকে আমদানি নিষিদ্ধ ব্যবহৃত ল্যাপটপের অনিয়ন্ত্রিত প্রবেশ ভোক্তাদের পণ্যের মান, কার্যক্ষমতা ও নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে ফেলতে পারে। যথাযথ মান যাচাই ছাড়া এসব পণ্য বাজারজাত হলে ক্রেতারা আর্থিক ক্ষতির শিকার হতে পারেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার সংরক্ষণ, বৈধ ব্যবসার স্বার্থ রক্ষা এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর, সমুদ্রবন্দর, স্থলবন্দর ও অন্যান্য শুল্ক স্টেশনে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

দীর্ঘ ছুটির পর সকাল থেকেই ঢাকার রাস্তায় বাড়তে থাকে যানবাহনের চাপ। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

হাফেজা দুনিয়া আখেরাতে সম্মানিত : মুহাম্মদ যাইনুল আবিদীন   রাজধানীর রামপুরায় আল জান্নাহ মহিলা মাদরাসার হিফজ সমাপণকারীদের

টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১৩৫৬

দুই মাসে মাদক সংশ্লিষ্টতায় ২৭ পুলিশ সদস্য কারাগারে : আইজিপি

হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবো না : স্বরাষ্ট্রমন্ত্রী

মক্তব পড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন

স্থানীয় সরকার বিভাগের ১৭ বছরের কার্যক্রমের প্রতিবেদন দুদকে

দীর্ঘমেয়াদে খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চেয়েছেন খাদ্যমন্ত্রী

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি